Author: আলীম হায়দার

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২০২৪ সালের তুলনায় এক লাখ ৮০ হাজার কমে গেছে। এর মধ্যে ছাত্র ও ছাত্রীদের সংখ্যার ব্যবধান চোখে পড়ার মতো। কারণ, যত পরীক্ষার্থী কমেছে, তার প্রায় চার ভাগের তিন ভাগই ছাত্র। গত ২০২৪ সালের ব্যাচের চেয়ে এ বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী কমেছে এক লাখ ৮০ হাজার ২০৭ জন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত দুই বছরে ছাত্র ও ছাত্রীদের সংখ্যার মধ্যে একটা বড় অমিল দেখা গেছে। যেখানে ছাত্র পরীক্ষার্থী কমেছে এক লাখ ২৮ হাজার ৩১২ জন, সেখানে ছাত্রী কমেছে ৫১ হাজার ৮৯৫ জন। আরও চিন্তার বিষয় হলো, দুই বছর আগে যারা…

Read More

একজন নারী শিক্ষকের গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে স্কুল থেকে বের করে আনা হচ্ছে। অন্য একটি স্কুলে, ক্লাসরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে আতঙ্কিত ছোট ছোট ছেলেমেয়েদের সামনেই পেটানো হচ্ছে শিক্ষকদের। আবার কোথাও ক্লাস চলাকালীন শিক্ষকের মুখে নির্বিচারে ঘুষি মারছে নবম শ্রেণির এক ছাত্র। কোনো অন্ধকার গলি বা অপরাধজগতের পথঘাটে নয়, দেশের সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভেতরেই ইদানীং ঘটছে এমন সব নির্মম ঘটনা। পাবনার ঈশ্বরদীর সেলিম রেজা আদর্শ বিদ্যানিকতনে এক ছাত্রকে শাসন করার অপরাধে তার পরিবারের লোকজন স্কুলে ঢুকে তিনজন নারী শিক্ষককে লাঞ্ছিত করেন। গলায় ওড়না পেঁচিয়ে শক্ত করে টেনে এক নারী শিক্ষককে পুরো স্কুল প্রাঙ্গণে টেনেহিঁচড়ে নেওয়া হয়।…

Read More

তিন বছর আগে ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকার ‘ক্যাফে কুইন’ ভবনে বিস্ফোরণে ২৬ জন নিহতের ঘটনায় সরকার ঘোষিত সহায়তা এখনও পায়নি ভুক্তভোগী পরিবারগুলো। এর মধ্যে অর্থাভাবে বেশ কয়েকটি পরিবারের কাটাচ্ছেন কষ্টের জীবন। এই সময়ের মধ্যে দেশে তিনটি সরকার এসেছে এবং সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাতেই পারছেন না কিছু।  ২০২৩ সালের ৭ মার্চের সেই বিস্ফোরণের পর প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল শ্রম মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মধ্যে ১১টি পরিবারের সঙ্গে কথা হয় টাইমস অব বাংলাদেশের। কোনো পরিবারই শ্রম মন্ত্রণালয় থেকে কোনো অর্থ পাননি বলে জানিয়েছেন। কেউ কেউ বলছেন, সহায়তা দেওয়ার নামে পরবর্তীতে দীর্ঘদিন…

Read More

বাংলাদেশে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একাধিপত্য থাকলেও এবার একটি অভিনব চিত্র দেখা যাচ্ছে। বেশিরভাগ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানেই জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একাধিপত্য দেখা যাচ্ছে। বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সক্রিয় হওয়ার চেষ্টা করলেই ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে আন্দোলনে নামছে শিবির সমর্থক শিক্ষার্থীদের একটি অংশ। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই এনিয়ে আছে এক ধরনের চাপা উত্তেজনা। কোথাও কোথাও সংঘর্ষে জড়াচ্ছে দুই সংগঠন। এর মধ্যে রাজধানী লাগোয়া গাজীপুরের একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের সংঘাত হয়েছে। এর আগে সংঘাত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের একটি সরকারি কলেজে। সে সময়ই ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ছাত্রদল হলের নিয়ন্ত্রণ…

Read More

আগামী বছর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা প্রায় তিন মাস এগিয়ে আনার সরকারি পরিকল্পনায় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করে বলছেন, শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে এসে পরীক্ষা এতটা এগিয়ে নিলে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে না। এই সংক্ষিপ্ত সময়সীমা শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের শিখন ঘাটতি তৈরি করবে কি না এমন প্রশ্ন তুলেছেন শিক্ষা বিশেষজ্ঞরা। গত ১৪ মে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাম্প্রতিক বছরগুলোর প্রচলিত এপ্রিল-মে মাসের সময়সূচির পরিবর্তে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করার প্রস্তাব করেন। ২০২৬ সালের এসএসসি…

Read More

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি তিনতলা ভবনে চলে একটি কিন্ডারগার্টেন স্কুল। সেখানে লেজার খাতা খুললে শিক্ষার এক করুণ চিত্র ফুটে ওঠে। এই স্কুলের একজন শিক্ষক মাসে বেতন পান মাত্র ৪ হাজার ৫০০ টাকা। অথচ একই স্কুলের তিনজন আয়া’র প্রত্যেকের মাসিক বেতন ৬ হাজার টাকা। আগামী প্রজন্মকে গড়ে তোলার কারিগরদের বেতন মধ্যবিত্ত পরিবারের এক সপ্তাহের বাজার খরচের চেয়েও কম। এটি কেবল পলাশবাড়ীর চিত্র নয়, বরং দেশের সরকারি সহায়তাহীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষকের রূঢ় বাস্তবতা। প্রাথমিক শিক্ষা খাতে সরকারের মূল মনোযোগ থাকলেও দেশের ৫০ হাজারেরও বেশি কিন্ডারগার্টেন ও হাজার হাজার মাদ্রাসা অনেকটা নিয়ন্ত্রণহীনভাবে চলছে। এসব প্রতিষ্ঠানে প্রায় এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করলেও শিক্ষকদের…

Read More

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে বাবার রাস্তার ধারের চায়ের দোকানে শান্তভাবে বসে ছিল নাজিউর রহমান নিপ্পন। তার গায়ে তেজগাঁওয়ের একটি বেসরকারি স্কুলের লোগো লাগানো আকাশী রঙের শার্ট। পরিবারের আর্থিক অবস্থা সাধারণ হলেও নিপ্পনের শিক্ষার জন্য তার বাবা আমিনুর রহমান বেছে নিয়েছেন ব্যয়বহুল বেসরকারি প্রতিষ্ঠান। আমিনুর রহমান জানান, ছেলের স্কুলের মাসিক বেতন এক হাজার টাকা। আশেপাশে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও তিনি সেখানে ছেলেকে পাঠাননি। তার মতে, টাকা বাঁচানোর চেয়ে সন্তানের সুশিক্ষা নিশ্চিত করা অনেক বেশি জরুরি। আমিনুর রহমানের এই সিদ্ধান্ত আসলে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি বড় চিত্রের প্রতিফলন। রাষ্ট্র বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দিলেও অনেক সামর্থ্যবান পরিবার এখন বেসরকারি স্কুলের…

Read More

শিক্ষামন্ত্রী বারবার ‘নকল আর হবে না’ বলে সতর্কবার্তা দেওয়ার মধ্যেই রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় প্রকাশ্যে নকলের অভিযোগ উঠেছে। এমনকি নকল ধরার কারণে দায়িত্বরত শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অসন্তোষ বিরাজ করছে শিক্ষকদের মধ্যেও। তবে নিরাপত্তাজনিত কারণে বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলতেও চাননি কেউ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় মোহাম্মদপুর মহিলা কলেজ কেন্দ্রে শিক্ষকদের সামনেই মোবাইল ফোন ব্যবহার করে উত্তরপত্রে লেখা, এক আসন থেকে আরেক আসনের গিয়ে উত্তরপত্র দেখে লেখার ঘটনার পরও ব্যবস্থা নেওয়া হয়নি কারও বিরুদ্ধে। তবে অভিযোগটি অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ আমিনুল হক। তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘নকলের মতো কোনো ঘটনা ঘটেনি।…

Read More

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সরকার বাস ভাড়া যতটা বাড়ানোর ঘোষণা দিয়েছে, মাঠ পর্যায়ে আদায় করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হারে। সরকার যে হারে ভাড়ার ঘোষণা দিয়েছে, তার চেয়ে বেশি আদায় হতো আগেই। এখন যাত্রীরা ঠকছে আরও বেশি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম কিলোমিটারপ্রতি ভাড়া ১১ পয়সা করে বাড়ানোর ঘোষণা দিয়েছেন, যা শতকরা হারে মহানগর ও আন্তঃনগরে সর্বোচ্চ ৫ শতাংশ। তবে রাজধানীর বিভিন্ন রুটে সর্বোচ্চ ৬৪ পয়সা আর আন্তঃজেলায় মন্ত্রীর এই ঘোষণার আগেই কিলোমিটারে ৬০ পয়সা পর্যন্ত ভাড়া বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বরাবরের মতো যাত্রীরা কোনো প্রতিকার পাচ্ছেন না। জাকিরুর রহমান নামে এক যাত্রী টাইমস অব বাংলাদেশকে…

Read More

রাজধানীর শহীদ স্মৃতি পুলিশ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইব্রাহিম খলিল খান। ২০২৫ সালের পঞ্চম শ্রেণির ফলাফলের ভিত্তিতে তার সাবেক স্কুল সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে সরকারি বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সে তার সাবেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই পরীক্ষায় অংশ নেয়নি। প্রাথমিক শিক্ষা শেষ করে শিক্ষার্থীরা যখন মাধ্যমিক স্তরে পড়াশোনা শুরু করেছে, তারও কয়েক মাস পর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইব্রাহিমের বর্তমান স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ন ও প্রথম সাময়িক পরীক্ষার সময়ের সঙ্গে বৃত্তি পরীক্ষার সূচি মিলে যাওয়ায় সে অংশ নিতে পারেনি। ইব্রাহিমের বাবা কামরুজ্জামান খান টাইমস অব বাংলাদেশ’কে বলেন, যদি এই পরীক্ষা গত…

Read More