উত্তরায় স্কুল ছাত্রীকে অপহরণ: ১ দিনের রিমান্ডে আসামি

উত্তরায় স্কুল ছাত্রীকে অপহরণ: ১ দিনের রিমান্ডে আসামি
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরা এলাকায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি লামিন ইসলামকে (১৯) এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত শনিবার আসামি লামিনকে কারাগারে পাঠায় আদালত।

এই মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক ফরিদুজ্জামান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে এই আসামির প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করতে এবং অপহরণে ব্যবহৃত মোটরসাইকেল ও গাড়ির তথ্য সংগ্রহ এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এসময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, একজন দশম শ্রেণির মেয়েকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা নজিরবিহীন ঘটনা। সমাজে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং সুষ্ঠু তদন্তের জন্য তার রিমান্ড প্রয়োজন।

আরও পড়ুন

এ দিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম আদালতকে বলেন, মেয়েকে বাবার সামনে থেকে অপহরণ কোন ছোট ও স্বাভাবিক ঘটনা না। মেয়েটি এখনো নাবালিকা। তার ফরেনসিক রিপোর্ট করতে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আসামির রিমান্ড প্রয়োজন।

এসময় আদালতে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম। আদালতকে বলেন, ‘ভিডিওতে দেখা গেছে মেয়ে তার বাবার থেকে ছেলের কাছে দৌড়ে গেছে। মেয়ে যেতে না চাইলে বাবার কাছে যেতো কিংবা পালাতো। কিন্তু সে তা করেনি। এই মামলার মাধ্যমে আসামিকে ফাঁসানো হচ্ছে।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আরিফুর রহমান জানান, এই মামলায় আরও কে কে জড়িত ছিল তা জানার জন্য তদন্ত প্রয়োজন বলে মনে করি। তাই তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

গত ১ মে দুপুরে গাজীপুরের পুবাইল থানার একটি এলাকা থেকে মূল আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত শিক্ষার্থী জেরিন জামান তুবাকে উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার লামিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী জেরিন জামান তুবা উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানার সেক্টর-৬ এলাকায় পৌঁছালে লামিন ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই ঘটনায় তুবার বাবা মো. কামরুজ্জামান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর