দলের প্রার্থী ও নেতাকর্মীদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
তিনি বলেন, ‘ওয়েট অ্যান্ড সি। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোগ গণনার দিন সোমবার দুপুরে দেওয়া এক ‘জরুরি বার্তায়’ তিনি একথা বলেন।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভিডিওটি পোস্ট করেন। বার্তায় মমতা কাউকে ভোট গণনা কেন্দ্র ছেড়ে না যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। এটা বিজেপির প্ল্যান। ওরা প্রথমে নিজেদেরটা দেখাবে। পরে আমাদেরগুলো আসবে।’
তিনি আরও বলেন, ‘তৃণমূলের নেতা–কর্মীদের অত মন খারাপ করার কারণ নেই। আমি আগেই বলেছিলাম, সূর্যাস্তের পরে তৃণমূলই জিতবে। তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে, সেগুলো বলা হচ্ছে না। পুরোপুরি মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে।’


