শাহবাগ থেকে সরলেন শিক্ষার্থীরা

শাহবাগ থেকে সরলেন শিক্ষার্থীরা
Advertisement
Advertisement

রাজধানীর শাহবাগ মোড় থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি জানিয়ে তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হলে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হবে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড়ে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এরপর তারা আজকের মতো কর্মসূচি শেষ করে শাহবাগ এলাকা ছেড়ে যান। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদ সম্মেলনে সিটি কলেজের এক শিক্ষার্থী মাহাদি বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করে শিক্ষা-বান্ধব কোনো সিদ্ধান্ত না জানালে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সায়েন্স ল্যাব মোড় ব্লক করা হবে।

তিনি সচিবালয়ে আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধিদের প্রত্যাখ্যান করে বলেন, ‘এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এখানে কোনো নেতা বা সমন্বয়ক নেই।’

এর আগে, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সন্ধ্যার পর তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের এক দফা দাবি তুলে ধরেন।

অন্যদিকে, বিকালে শিক্ষাভবনের সামনে অবস্থান করা শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ছয় দফা দাবি নিয়ে আলোচনায় বসতে সচিবালয়ে যান। তারা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছেন বলে একাধিক শিক্ষার্থী দাবি করেন। আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলের দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের দাবি ছিল না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad