যশোরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

যশোরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

যশোরের ঝিকরগাছা উপজেলায় সাখাওয়াত হোসেন সাকা (৬৩) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে উপজেলার একটি গ্রামের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাখাওয়াত হোসেন সাকা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে নির্বাসখোলা ইউনিয়নের একটি গ্রামের পাশে ঝোপঝাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশে খবর দিলে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিকাল আনুমানিক ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাত বা হত্যার কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর