ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান

ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানে শান্তি আলোচনায় ইরানের ছাড় দেওয়ার প্রসঙ্গকে ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

ওয়াশিংটনের প্রস্তাবে সমঝোতা না করলে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হামলার হুমকির জবাবে তিনি বলেন, ‘কেউ আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না। শিয়া ধর্মের অনুসারীদের শক্তি প্রয়োগ করে দমিয়ে রাখা যায় না।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

এদিকে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরু করতে নতুন একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে তেহরান। এর লক্ষ্য- হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উদ্দেশ্যে পাঠানো অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের পথ বন্ধ করা।

এই বিষয়টিও নতুন করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি আলোচনার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর