মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ৷ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বোমাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ৷
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের সানোয়ার হোসেন পলাশের বাড়ির প্রবেশ পথের সামনে কালো টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কে বা কারা বোমা সদৃশ বস্তুটি রেখে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


