Author: টাইমস রিপোর্ট

বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে একটি জরুরি বার্তার সূত্রে ‘বোমা আতঙ্কে’ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। নিরাপত্তা তল্লাশির পর তা কাঠমান্ডু যেতে প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। ঢাকা-কাঠমান্ডু রুটের এ ফ্লাইটে বোমা থাকার তথ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়। পরে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম (পিআর) এ বি এম রওশন কবীর রাত আটটায় টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘বিমানে কোনও বোমা বা কিছুই পাওয়া যায়নি, এটি ফেক কল ছিল।’ ‘যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, তা শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে…

Read More

সংবিধানের মূল নীতি হিসেবে ‘জুলাই সনদ’ অন্তর্ভুক্তির জোর আপত্তি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটিকে সংবিধানের মৌলিক নীতির অংশ করার যে আহ্বান রাজনৈতিক মহলে চলছে তাকে ‘বিভ্রান্তিকর’ বলে তিনি অভিহিত করেন। শুক্রবার (১১ জুলাই) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা রিজভী বলেন, ‘বিএনপি ইতোমধ্যে জুলাই সনদের অনেক বিষয় মেনে নিয়েছে। কিন্তু এটিকে সংবিধানের মৌলিক নীতির অংশ কেন করা হবে?’ ‘সংবিধানের সংস্কার আগে করতে হবে এবং জুলাই সনদকে সংবিধানের মৌলিক নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে, এইসব দাবি বিভ্রান্তিকর। এটি মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। কেন আপনারা এভাবে জনগণকে বিভ্রান্ত করার…

Read More

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার তথ্যের সূত্রে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। ঢাকা-কাঠমান্ডু রুটের এ ফ্লাইটে বোমা থাকার তথ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ফ্লাইটটিতে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়েছে। উড়োজাহাজটিতে বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। বোমা হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি শুরু করে। নিরাপত্তা…

Read More

দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। ঢাকা বাদে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৩ জন। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের তথ্য মিলেছে। এ সময় বিভাগটিতে ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২১ জনের…

Read More

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলেই চলমান সব সংকট হালকা হয়ে যাবে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি ভোটের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরু অথবা মাঝামাঝি একটি তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, ‘কায়দা-কৌশল করে, সংস্কার কিংবা বিচারের নামে নির্বাচন ঠেকানোর প্রচেষ্টা চলছে, এসব অপচেষ্টা অকার্যকর। দেশের মানুষ এখন একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে।’ ‘তারেক রহমান ও ড. ইউনূসের লন্ডন বৈঠকের পর ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই দেশের চলমান রাজনৈতিক সংকট…

Read More

ফুটপাতের ব্যবসায়ীদের জন্য বিশেষ ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১০ জুলাই) এ কথা জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এসএমই ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে ‘ফরমালাইজ ইয়োর বিজনেস’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ এজাজ। সেখানে তিনি বলেন, ‘ব্যবসা বৈধ করা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে উদ্যোক্তারা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের সহায়তা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’ সরকার আগারগাঁও এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে সব ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক ব্যবসায়ীকে বৈধ করার উদ্যোগ নেওয়া হবে বলে ও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান।…

Read More

শেখ হাসিনার শাসনামলে তাকে ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা ছিল, যা পরে অন্য নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। উপদেষ্টা পরিষদ এ নির্দেশনা বাতিলের পাশাপাশি প্রটোকল নির্দেশনা ও সম্বোধন পদ্ধতি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনাটি বাতিল করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। জানা যায়, প্রায় ১৬ বছরের শাসনামলে শেখ হাসিনা একটি নির্দেশনা জারি করে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ সম্বোধন করতে বাধ্য করেন। এই অস্বাভাবিক প্রথাটি অন্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও বিস্তৃত হয়, যাদের এখনও ‘স্যার’ বলা হচ্ছে, যা স্পষ্টতই অস্বাভাবিক বলে মনে করছেন অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টারা। মন্ত্রিসভা…

Read More

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে, গত বছরের ৪ আগস্ট থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত সংখ্যালঘুদের ওপর কমপক্ষে ২৪৪২টি সহিংসতার ঘটনা ঘটেছে। কিন্তু অপরাধীদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। আর সংখ্যালঘু নিপীড়নের ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসাজনিত’ সহিংসতা বলে পাশ কাটানোর চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ঐক্য পরিষদের নেতারা। নেতৃবৃন্দ অভিযোগ করেন, ‘সম্প্রতি যশোরের অভয়নগরের ডহর মশিহাটি গ্রামের ২০টি হিন্দু পরিবারের বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়া, ঢাকার খিলক্ষেতে বিনা নোটিশে বুলডোজার দিয়ে মন্দির গুড়িয়ে দেওয়া, লালমনিরহাটে পিতা-পুত্রকে কথিত ধর্মঅবমাননার মিথ্যা অভিযোগে গণপিটুনি,…

Read More

লিবিয়ায় ৪২ দিন ধরে জিম্মি থাকা দুই বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১০ জুলাই) পিবিআই ঢাকা উত্তরের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। তিনি জানান, লিবিয়া থেকে উদ্ধার পাওয়া বাংলাদেশিরা হলেন আলমগীর হোসেন এবং সিরাজ উদ্দিন। তারা লিবিয়ার ত্রিপোলিতে জমাজৈতন নামক স্থানে একটি ওয়ার্কশপে কাজ নিয়েছিলেন। অজ্ঞাতনামা অপহরণকারীরা তাদের জিম্মি করে ইমো অ্যাপের মাধ্যমে পরিবারের কাছে ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে তাদের মেরে ফেলার হুমকি দিলে অপহরণকারীদের প্রথম দফায় দেড় লাখ টাকা পাঠানো হয়। মুক্তিপণের টাকা পেয়েও অপহরণকারীদের নির্যাতন…

Read More

কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে ঢাকায় বেলারুশের দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত (নয়াদিল্লি ভিত্তিক) মিখাইল কাস্কোকে তিনি এ অনুরোধ জানান। বুধবার (৯ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বেলারুশের রাষ্ট্রদূত। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর বেলারুশের সঙ্গে ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর থেকে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বিদ্যমান, যা দিনদিন সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশ বেলারুশ থেকে অন্যতম সার আমদানিকারক দেশ।’ ‘বর্তমানে ঢাকায় বেলারুশের একটি অনারারি কনস্যুলেট রয়েছে। কিন্তু মূল দূতাবাস…

Read More