Author: টাইমস রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানে না, কারা ভেঙেছে শাহবাগের ‘প্রজন্ম চত্বর’। এমনকি বিষয়টি জানে না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অথচ পুলিশ বলছে, প্রজন্ম চত্বর ভাঙার বিষয়ে এ দুটি সংস্থার পক্ষ থেকেই আগে আলাপ করেছিল। শনিবার রাতের অন্ধকারে কে বা কারা এটি ভেঙেছে, সে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে একটি বুলডোজার এনে কয়েকজন প্রজন্ম চত্বরের স্থাপনাটি ধ্বংস করে। সকালে সেখানে কাউকে দেখা যায়নি। শাহবাগ থানার এক কর্মকর্তা জানান, কয়েকদিন আগে তাদের আনুষ্ঠানিকভাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ঢাকা সিটি দক্ষিণ করপোরেশন জানায় এই স্থাপনা ভেঙে নতুন স্থাপনা নির্মাণ করার কথা। তবে শনিবার রাতে কারা এটি কার্যকর…

Read More

নির্বাচনী প্রতীকের তালিকা থেকে ‘নৌকা’ বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিজেদের জন্য তারা চেয়েছে ‘শাপলা’ প্রতীক। রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানায় এনসিপির প্রতিনিধি দল। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন এনসিপির শীর্ষ নেতারা। সকাল ১১টায় শুরু বৈঠকটি দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে। এনসিপি নেতারা দলের নিবন্ধন ও শাপলা প্রতীক পেতে নানা যুক্তি তুলে ধরেন।…

Read More

রাজধানীর শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ ভেঙে ফেলা হয়েছে। শনিবার রাতের অন্ধকারে কে বা কারা এটি ভেঙেছে, সে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় ২০১৩ সালে শাহবাগে গড়ে তোলা হয় ‘প্রজন্ম চত্বর’। মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হিসেবে একটি ভাস্কর্য ছিল এখানে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে একটি বুলডোজার এনে কয়েকজন প্রজন্ম চত্বরের স্থাপনাটি ধ্বংস করে। সকালে সেখানে কাউকে দেখা যায়নি। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে ব্লগারদের যে আন্দোলন শুরু হয়েছিল, তা পরিণত হয় তারুণ্যের আন্দোলনে৷ লাখো জনতার সমাবেশে ‘শাহবাগ চত্বর’ বিশ্বব্যাপী পরিচিতি পায়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসী ঐক্যবদ্ধ হয়…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। দলের নিবন্ধন ও প্রতীক বিষয়ে সেখানে আলোচনা হয় বলে জানা গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে যায় এনসিপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষ নেতারা। এনসিপি নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিস্তারিত জানা না গেলেও এনসিপি নেতারা দলের নিবন্ধন ও প্রতীক নিয়ে কথা বলেন বলে কমিশন সূত্রে জানা গেছে। জাতীয় সংসদ নির্বাচনে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। তার মধ্যে এনসিপির…

Read More

জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনের তারিখ নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা না পেয়ে অনুমানের ভিত্তিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ফেব্রুয়ারি অথবা এপ্রিলের শুরুতে নির্বাচন হতে পারে- এমন সম্ভাব্য সময় ধরে কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাসির উদ্দিন বলেন, ‘তারিখ নিয়ে আমার পক্ষে বলা খুব কঠিন, কারণ আমি নিজেই জানি না সুনির্দিষ্ট তারিখ কবে।’ তিনি বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে শুধু শোনা গেছে যে রমজানের আগে নির্বাচন হতে পারে, যার মানে ফেব্রুয়ারির শুরুতেই হতে পারে। আমরা কেবল অনুমান করছি, এখনো কোনো সরকারি নির্দেশনা আসেনি।’ তারিখের অনিশ্চয়তার মধ্যেও ইসির…

Read More

রাজধানীর শ্যামলীতে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা শুক্রবার ভোরে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবককে রাস্তায় চাপাতির আঘাতের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ, টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। তিন ছিনতাইকারী চাপাতি দিয়ে ওই যুবককে বারবার মারতে যায় এমনকি তার টি-শার্ট ও পায়ের স্যান্ডেল জোড়াও ছিনিয়ে নেয়। পরে এক ছিনতাইকারী টি-শার্ট নিয়ে নেয় এবং স্যান্ডেল পায়ে দিয়ে চলে যায়। শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছে।ছিনতাইয়ের এই দৃশ্য ঘটনাস্থলের পাশের সিসিক্যামেরার ফুটেজে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর শনিবার শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থল শনাক্ত এবং ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরার বাসা খুঁজে বের করে। এর আগে ভুক্তভোগী নিজে…

Read More

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তরাও যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে খুনিদের পৈশাচিক উল্লাস। চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপিকে দায়ী করে প্রতিক্রিয়া দিয়েছেন এনসিপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে। এ ঘটনায় ইতিমধ্যে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। খুনের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত লাল চাঁদ ওরফে সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ও…

Read More

সেনা সদরের একটি প্রশাসনিক চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সংঘটিত ঘটনাসমূহে সেনা সদস্যদের হেনস্তার শিকার হওয়ার কিছু অভিযোগ সম্বলিত একটি তালিকা আহ্বানের কথা উল্লেখ ছিল। এ নিয়ে অপব্যাখ্যা তৈরি হওয়ায় সেনাসদর সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার (১২ জুলাই) বিজ্ঞপ্তিতে সেনাসদর জানিয়েছে, চিঠিটি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ এর চাহিদার প্রেক্ষিতেই তথ্য প্রদানের উদ্দেশ্যে কেবলমাত্র প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে, যেকোনো রকম ভুল ব্যাখ্যা বা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পরিহারের স্বার্থে উক্ত চিঠির কার্যক্রম সেনা সদর কর্তৃক তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়। উল্লেখ্য যে, একটি স্বার্থন্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিষয়টিকে…

Read More

রাজধানীর পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে খুনের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকাশ্যে পিটিয়ে হত্যার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিক্রিয়া হয়। শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভাঙারি ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সোহাগকে প্রকাশ্যে হত্যা করা হয়। নিহত সোহাগের বড়…

Read More

মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতনের কারণে গত ১৮ মাসে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নানা সংকটে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা বন্ধ এবং ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২০১৭ সালে মায়ানমার থেকে প্রায় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এটি সর্বোচ্চসংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা। নতুন আশ্রয়প্রার্থীদের অধিকাংশই নারী ও শিশু। গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন ১ লাখ ২১ হাজার রোহিঙ্গাকে শনাক্ত…

Read More