Author: টাইমস রিপোর্ট

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শুধু শাসক বদল হয়েছে, কিন্তু শাসনব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর। তিনি বলেছেন, ‘অনেকে ভেবেছিল- দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু আসলে দেখা গেল, এই পরিবর্তন সবার জীবনে পরিবর্তন আনেনি। এই পরিবর্তনটা শ্রেণি-বৈষম্যের কোনো পরিবর্তন ঘটায়নি।’ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে ‘সংস্কার নয়- জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে শ্রমিক-কৃষকের গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্রস্তুতি নিন’ শীর্ষক এ আলোচনা সভা হয়। জুলাই অভ্যুত্থানকে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করে দলটির সভাপতি বদরুদ্দিন উমর ‘গণতান্ত্রিক পরিস্থিতির’ উত্তরণ না ঘটায় ছাত্র নেতৃত্বের…

Read More

খাঁচাবন্দি ৬১ টি পাখি ও দুটি কচ্ছপকে উদ্ধারের পর নিরাপদ পরিবেশে অবমুক্ত করেছে বন অধিদপ্তর। রাজধানীর মিরপুর এলাকায় শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চার ঘণ্টার অভিযানে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এসব পাখি ও কচ্ছপ জব্দ করে। ‘পাখির হাট’ নামে পরিচিত মিরপুর-১ এলাকার বাজারে এসব প্রাণী বিক্রির জন্য আনা হয়েছিল। উদ্ধার করা পাখিগুলোর মধ্যে রয়েছে- ৪১টি টিয়া, ৩টি হরিয়াল ও ঘুঘু, ১০টি মুনিয়া এবং ৫টি শালিক। এছাড়া উদ্ধার করা হয়েছে ২টি কচ্ছপ। প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, ‘প্রকৃতিতে বন্যপ্রাণীর স্বাধীন বিচরণই তাদের প্রাকৃতিক অধিকার। শহরের পাখির হাটগুলোতে যেভাবে অসংখ্য বন্য প্রাণী খাঁচায় বন্দি হয়ে বিক্রি…

Read More

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় খোলার জন্য সংস্থাটির সঙ্গে তিন বছরের একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে অন্তর্বর্তী সরকার। কয়েকটি সংগঠনের আপত্তির মাঝেই ঢাকায় জাতিসংঘের এ অফিস চালু হচ্ছে। শুক্রবার (১৮ জুলাই) জেনেভায় জাতিসংঘ কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারিখ না জানালেও বিজ্ঞপ্তিতে এ সপ্তাহে চুক্তি সইয়ের কথা উল্লেখ করা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই সমঝোতা স্মারকে সই করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গত মাসে সমঝোতা স্মারকের বিষয়ে তথ্য প্রকাশ করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত বছরের আগস্ট…

Read More

বাংলাদেশে স্টারলিংক সফলভাবে চালু করার ক্ষেত্রে অর্ন্তবর্তী সরকারের সমন্বিত ও দক্ষ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি এমন প্রশংসা করেন। লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। আমরা এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আগে কখনও দেখিনি। স্পেসএক্স-এর সব সহকর্মীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনার লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’ প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখন বর্ষাকাল, দেশের এক মনোরম সময়।…

Read More

রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে এক যুবকের পোশাকসহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার ভাইরাল ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বুধবার ঢাকার কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে। গ্রেপ্তার যুবকদের নাম আল আমিন (২৮), আসলাম শিকদার (২৯) ও কবির (২২)। পুলিশ জানায়, গত ১১ জুলাই সকাল ৬ টার দিকে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামের এক ব্যক্তি ধামরাইয়ের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শ্যামলীর মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী ধারালো চাপাতিসহ অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি ব্যাকপ্যাক ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা এক পর্যায়ে শিমিয়নের…

Read More

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। পরে তাকে সেনাবাহিনীর টহল টিমের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পথচারীকে অস্ত্র দেখিয়ে ছিনতাই করার সময় এক যুবককে আটক করে জনতা। তাকে মারপিটের সময় সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে পৌঁছে। আটক ছিনতাইকারীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষনিকভাবে আটক যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি।

Read More

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়ের করা ১২টি মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এর মধ্যে ৩টি রয়েছে হত্যা মামলা। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার্জশিট দেওয়া ৩টি হত্যা মামলার সবগুলোয় শেরপুর জেলার। অন্যান্য ধারার ৯টি মামলার মধ্যে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি, সিরাজগঞ্জ জেলার ২টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার জেরে দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদারকি করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর চার্জশিট জমার সময়কাল, আসামির সংখ্যাসহ মামলার বিস্তারিত তথ্য দেয়নি।

Read More

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বুধবার এক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে হত্যার ঘটনায় তদন্তে অগ্রগতি আসেনি। তাদের কারা এবং কেন হত্যা করেছে সে ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘মোহাম্মদপুর-আদাবর এলাকার মূল সমস্যা কিশোর গ্যাং। এসব অপরাধীরা নিয়মিত স্পট বদল করে। চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা, বোটঘাট, বিহারী ক্যাম্পসহ কয়েকটি স্পটে নিয়মিত অভিযান চলছে।’ ‘বুধবার রাতে খুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা করছে।’ মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সড়কের লাউতলায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এর এক ঘণ্টা পর আদাবরের নবোদয়…

Read More

গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংস ঘটনার পর জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে গত জুলাই আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’ ‘উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং…

Read More

গোপালগঞ্জে ‘মুজিববাদীরা’ জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতাকর্মীদের হত্যার উদ্দেশে জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হামলাকারীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। নাহিদ জানান, বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া ফরিদপুরে এনসিপির নির্ধারিত পথসভার কর্মসূচি বহাল থাকবে। হামলায় এনসিপির তিনজন আহত, ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিস্ট ও ‘মুজিবাদীরা’ অস্ত্র নিয়ে এই…

Read More