ক্যান্সার, কিডনিসহ ছয়টি জটিল ও গুরুতর রোগে আক্রান্ত নওগাঁর ৩৮ রোগীকে ৯ লাখ টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০২৫-২০২৬ অর্থবছরে এ সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু রোগী ও তাঁদের স্বজনদের হাতে সহায়তার চেক তুলে দেন।
৩৮ জনের মধ্যে ১৩ জনকে ৫০ হাজার টাকা করে এবং ২৫ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা ব্যয় মেটাতে এ সহায়তা দেওয়া হয়েছে।
চেক গ্রহণকারী রোগী ও তাদের স্বজনরা বলেন, চিকিৎসার খরচ বহন করতে গিয়ে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে। সরকারের এ সহায়তা চিকিৎসা চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংশ্লিষ্টরা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ ধরনের সহায়তা গুরুতর রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা গ্রহণের সুযোগ সহজ করছে।


