দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দেয়া হয়েছে। তবে যারা একমত হবেন না, সেক্ষেত্রে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারবেন। কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র সেবা একাডেমিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে ১৭ তম দিনের সংলাপে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘বেশিরভাগ দলগুলো একমত হয়েছে যে, দলীয় প্রধানরা প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হতে পারবেন না।’ ‘তবে, কিছু দল ভিন্নমত পোষণ করেছে’- উল্লেখ করে আলী রিয়াজ বলেন, ‘সেসব দল তাদের পক্ষ থেকে জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন।’ এই প্রস্তাবটি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে বেশ কয়েকদিন আলোচনা হয়েছে। বিএনপি, তার…
Author: টাইমস রিপোর্ট
উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক হতাহতে দেশের শোবিজ তারকারা শোকে স্তব্ধ। সামাজিক মাধ্যমে তারকারা তুলে ধরেছেন শোক ও সমবেদনার কথা। ঢালিউড সুপারস্টার শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’ মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’ তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’ শবনম বুবলী লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন।’ মাহিয়া মাহি লিখেছেন, ‘বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিশকে দেখতে পাচ্ছি শুধু। আল্লাহ তুমি ওদের কষ্ট…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সেনা অফিসারদের পদোন্নতি দিতে নির্দেশনা দেন। রোববার সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এর উদ্বোধন করেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা শুরুতেই স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের। বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ সকল বীর সেনানীদের, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। এছাড়াও, তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব…
খাগড়াছড়ির মানিকছড়ি থেকে অপহরণের ১২ দিন পর মোহাম্মদ সোহেল (১৪) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় দুর্গম পাহাড়ে সেনা অভিযান চালিয়ে অস্ত্র ও নথিপত্রসহ গ্রেপ্তার করা হয়েছে মংসানু মারমা নামে এক যুবককে। সেনা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মংসানু আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত গ্রুপ)- এর গুইমারা জোনের সিন্দুকছড়ি অঞ্চলের কমান্ডার। তিনি ওই কিশোর ‘অপহরণের মূল পরিকল্পনাকারী’ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পুলিশ জানায়, মাদ্রাসা ছাত্র সোহেলকে অপহরণ ও হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষ শনিবার সেনাবাহিনীর হাতে আটক হন মংসানু মারমা। সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই পুলিশ ও সেনাবাহিনীর যৌথ…
মধ্যরাতে উবার চালককে মারধর করার জেরে শনিবার মধ্যরাতে কণ্ঠশিল্পী নোবেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রাজধানীর মিরপুর মডেল থানায় তাকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গায়ক মাইনুল আহসান নোবেল এর আগে নারী নির্যাতনসহ নানা অঘটনের জন্ম দেন। একাধিকবার আটকের পাশাপাশি তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়েছেন। শনিবার মধ্যরাতে একটি অপ্রীতিকর ঘটনার সূত্রে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার কথা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান। তিনি জানান, ভিকটিম উবার চালক আকবর হোসেন মামলা করতে রাজি হননি। এ অবস্থায় মুচলেকা নিয়ে নোবেলকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, শনিবার দিবাগত মধ্যরাতে কল্যাণপুর এলাকায়…
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সমাবেশের মাধ্যমে বড় ধরণের শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। শনিবার বেলা ২টায় শুরু হবে জামায়াতের এ ‘জাতীয় সমাবেশ’। এতে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি থাকবে বলে মনে করছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের চুড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করে শুক্রবার দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আল্লাহর ওপর ভরসা করেই আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করতে চাই। রাজধানীবাসীর কাছে আগাম দুঃখপ্রকাশ করছি, যানজট হলে তাদের সকলের কষ্ট হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যেন ভোগান্তি কম হয়।’ বড় সমাবেশ করতে জামায়াত ঢাকাসহ সারাদেশে ব্যাপক প্রচারণা চালিয়েছে।…
খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, কারা হেফাজতে মৃত্যুসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন নির্যাতনের ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ-সমাবেশ করেছে পাহাড়িদের কয়েকটি সংগঠন। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদসহ কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সভাপতি জগদীশ চাকমা। সঞ্চালনায় ছিলেন পিসিপি নেতা শান্তিময় চাকমা। সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দীপায়ন…
অন্তর্বর্তী সরকারকে ‘পক্ষপাতমূলক আচরণ’ পরিহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ‘দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁখে।’-বলে তিনি অভিযোগ করেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শুক্রবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল বের করা হয়। দলীয় এ কর্মসূচির আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে এবং সহযোগিতা করার চেষ্টা করছে। আমরা এখনও আপনাদেরকে সমর্থন করছি। তাই, দয়া করে খুব শিগগিরই একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন অনুষ্ঠিত…
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ প্রথম ধাপে দুটি প্যাকেজ ঘোষণা করেছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টারলিংকের যাত্রা শুরুর তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথসসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। সংবাদ সম্মেলনে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ নির্দেশনা ও উদ্যোগে বাংলাদেশে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে সেবা দিতে শুরু…
‘তুফান’, ‘বরবাদ’—পরপর দুটি ছবি দিয়ে শাকিব খান ইন্ডাস্ট্রিকে ১০০ কোটি টাকার ব্যবসা উপহার দিয়েছেন। এসব ছবির প্রযোজক-পরিচালকসহ অন্যদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে বলে ঢালিউডে জোর গুঞ্জন। যে ‘বরবাদ’ শাকিব খানের নামের পাশে ৭৫ কোটি টাকা ব্যবসার সিল বসিয়েছে সে ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমির পরবর্তী ছবিতে তিনি নেই। তার পরবর্তী ছবির নায়ক হিসেবে থাকছেন আরিফিন শুভ, সিয়াম আহমেদ কিংবা শরীফুল রাজ—এমনটা জানিয়েছেন টাইমস অব বাংলাদেশকে। ‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়-ই থাকছেন সুমীর পরবর্তী ছবিতে। তাহলে শাকিবকে নিয়ে কেন ছবি করছেন না—এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘না তাকে নিয়ে ছবি করছি না এমন না। তাকে নিয়ে অন্য ছবির পরিকল্পনা রয়েছে আমাদের।’…

