পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) গেটে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ খুনের সময় পাথর নিক্ষেপকারী মো. রিজওয়ান উদ্দিন অভি আটকের পর প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন। ব্যক্তিগত ক্ষোভের কারণে তিনি সোহাগের মাথা থেঁতলে দিতে পাথর দিয়ে আঘাত করেন বলে দাবি করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) এস এম মো. নজরুল ইসলাম বুধবার টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘চাঁদাবাজি না, এই হত্যাকান্ডের পেছনে ব্যবসায়িক ও ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। অভি কোন ক্ষোভ থেকে সেদিন পাথর মেরেছেন জিজ্ঞাসাবাদে তা জানিয়েছেন।’ পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পটুয়াখালী থেকে গ্রেপ্তারের পর অভি জিজ্ঞাসাবাদে সোহাগের প্রতি ক্ষোভের কারণ জানিয়েছেন। সোহাগের কারণে ধর্মান্তরিত অভি দেশ ছেড়ে…
Author: টাইমস রিপোর্ট
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের পর সেখানে কারফিউ জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকায় পুলিশ কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জের নানা ঘটনা পর্যবেক্ষণ করছেন অর্ন্তবর্তী সরকারের দুই উপদেষ্টা। তারা স্থানীয় প্রশাসনকে দিকনির্দেশনা দিচ্ছেন। বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি নিজেই কন্ট্রোল রুমে অবস্থান করছেন বলে জানা গেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেরিফায়েড ফেসবুক পোষ্টে লিখেছেন, ‘গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।’ ‘সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রা*সীদের *** ভেঙে দেয়া হবে।’ তিনি…
রাশিয়ার একটি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’। মস্কোতে শুরু হওয়া নতুন এই ফেস্টিভালটির নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভার আন্তারিজ’। উৎসবের ‘অফিশিয়াল কমপিটিশনে’ থাকছে সিনেমাটি। ‘সোল মেট’ সিনেমাটির নির্মাতা আদেল ইমাম অনুপ। তরুণ ও নবীন এ নির্মাতার এটিই প্রথম নির্মাণ। আর শুরুতেই দেশের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি। ৬ আগস্ট শুরু হচ্ছে উৎসবটি, রাশিয়ার মস্কোতে এটি চলবে ১০ আগস্ট পর্যন্ত। উৎসবের ডকুমেন্ট্রি ফিল্ম কম্পিটিশনে জায়গা করে নিয়েছে ৪ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। উৎসব কতৃপক্ষ ই–মেইল বার্তায় তথ্যগুলো নিশ্চিত করেছে। সঙ্গে জানিয়েছে, ‘সোল মেট’ প্রজেক্টের জন্য এটি সত্যিই একটি অসাধারণ অর্জন। কারণ বিভিন্ন দেশ থেকে ২ হাজার ৪০০ টিরও বেশি চলচ্চিত্র জমা…
দর্শকদের যে সিনেমাগুলো গত বছর ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, ‘দেয়ালের দেশ’ সিনেমাটি সেগুলোর অন্যতম। কেন্দ্রীয় দুই চরিত্রে শবনম বুবলী এবং শরিফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন দর্শকরা। আর প্রথম সিনেমাতেই নিজের মুন্সিয়ানায় দর্শকদের কাছে আলাদা অবস্থান করে নিয়েছেন পরিচালক মিশুক মনি । আলোচিত সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে। ১৬ জুলাই দিবাগত রাত ১২টা ১মিনিটের পর থেকে দর্শকরা চরকিতে সিনেমাটি দেখতে পারবেন। দেশ–বিদেশের সিনেমাপ্রেমীরা তখন খুব সহজেই দেখে নিতে পারবেন সিনেমাটি। ১৫ জুলাই সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানে নিশ্চিত করা হয়েছে মুক্তির তথ্যটি। যার ক্যাপশনে লেখা, ‘জীবন…
‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তিনি উপস্থাপনা করলেও এবার প্রথমবারের মতো মুখোমুখি নতুন এক অভিজ্ঞতার। নারীর সাহস, সত্য আর স্বর তুলে ধরার এক নতুন যাত্রায় দেখা যাবে তাকে। অচিরেই আসছে তোরসার উপস্থাপনায় ব্যতিক্রমী ঘরানার পডকাস্ট ‘শি’। পডকাস্টে তোরসার অতিথি হয়েছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, দেশের জনপ্রিয় র্যাম্প মডেল, কোরিওগ্রাফার ও উপস্থাপিকা আজরা মাহমুদ, মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, অভিনেত্রী সারিকা সাবরিন, সুনেরাহ বিনতে কামাল, কনটেন্ট ক্রিয়েটর রাবা খান প্রমুখ। এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘মিস বাংলাদেশ হওয়ার আগে সরকারি, বেসরকারি বিভিন্ন চ্যানেল ও কর্পোরেট…
জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাসহ বিরোধী দলের মতামত ছাড়া সংবিধানের সংশোধন চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ডা. তাহের বলেন, ‘একটি মাত্র দল বা সরকারের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের বিপক্ষে জামায়াত। সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ মেজরিটি থাকতে হবে। এছাড়া বিরোধী দলেরও মতামত নিতে হবে।’ ‘মৌলিক বিষয়ে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট হতে হবে এবং এটি যেন রাষ্ট্রের জন্য হয়।’ রাজধানীর…
জুলাই হত্যাকাণ্ডের বিচার এই সরকারের আমলেই হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বিকালে নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইন উপদেষ্টা আসিফ নজরুল ‘জুলাই আন্দোলনে গণহত্যা’র বিচারে কোনো ঘাটতি থাকবে না জানিয়ে বলেন, ‘দৃঢ় কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণগতিতে এগিয়ে চলছে। সেখানে কোনও রকম গাফিলতি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিরোজা আশরাবীর থানা কম্পাউন্ডে বিষপানের ঘটনায় নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করছে পুলিশ। তাকে বিষ পৌঁছে দেওয়ার অভিযোগে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভাটারা থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গত ১০ জুলাই বিষপান করেন ফিরোজা আশরাবী। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ৩ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ফিরোজা আশরাবী সব কিছুই করেছেন তার পরিকল্পনা অনুযায়ী। তিনি আটকের পর ব্লাস্টের কাছে আইনি সহায়তার সুযোগ নিয়ে বাসা থেকে বিষ এনে পান করেছেন। পারিবারিক কলহ ও দাম্পত্য সম্পর্কে জটিলতা থেকেই তিনি…
দেশের ৬৪ জেলায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান। মোস্তফা সারওয়ার ফারুকী বলেন, ‘আগামী ৫ আগস্ট গণভবনে আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে। সাধারণ দর্শনার্থীদের জন্য তা পরবর্তীতে উন্মুক্ত করা হবে। আর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ সব জেলায়। নারায়ণগঞ্জ থেকে স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শুরু হচ্ছে , আগামী ৪ আগস্টের মধ্যে সবগুলো স্মৃতিস্তম্ভ শেষ করার লক্ষ্য রয়েছে।’ সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।…
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কব্জিকাটা আনোয়ারের হাত ধরে পাঁচ-ছয় বছর আগে অপরাধ জগতে প্রবেশ আসাদ ওরফে আরশাদের। অল্প সময়ের ব্যবধানে আসাদ নিজেই এখন মোহাম্মদপুর-আদাবর এলাকার ত্রাস। ছোটবেলা থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা আসাদ বর্তমানে নিজেই সন্ত্রাসী বাহিনী পরিচালনা করেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এক বিশেষ অভিযানে সহযোগীসহ গ্রেপ্তার করেছে মো. আসাদ ওরফে আরশাদকে। সোমবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার। তিনি জানান, রোববার সাভারের ভাকুর্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র্যাব-২ গ্রেপ্তার করেছে ‘আয়েশা গ্রুপের’ প্রধান মো. আসাদ ওরফে আরশাদ ও তার সহযোগী ইউসূফকে। তাদের…

