যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক সমস্যা সমাধানে বাংলাদেশ আরও ১০০ মার্কিন পণ্য শুল্কমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও বাংলাদেশ থেকে পাঠানো এসব প্রস্তাবসহ চিঠির জবাব এখনও মেলেনি। বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে বিদ্যমান ১৯০টি পণ্যের পাশাপাশি আরো ১০০ মার্কিন পণ্যের ওপর ‘শূন্য আমদানি শুল্ক’ দিতে প্রস্তুত। বাণিজ্য উপদেষ্টা সোমবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে এ বিষয়ে চিঠিটি পাঠিয়েছেন। সংবাদ সংস্থা বাসস জানায়, মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে বাণিজ্য মন্ত্রণালয়ের…
Author: টাইমস রিপোর্ট
বাংলা নববর্ষকে ঘিরে দেশে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন ও দেশের আইন শৃঙ্খলা নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটসহ বিভিন্ন স্থানে বাটার দোকান ও কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়ে দায়ের করা মামলায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।…
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের এই সময়ে পাশে থাকার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। ঢাকায় ফিলিস্তিন দূতাবাস সোমবার রাতে রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি বলেছেন, আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে যে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে সেটি আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও নারীদের ওপর পরিচালিত হত্যাযজ্ঞের নিন্দায় বাংলাদেশের জনগণের মহত্ত্ব দেখে আমি…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য রিয়াদ হোসেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পেয়েছেন। আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় তাকে এ পদক দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাঠিপেটা না করে বরং লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করছেন একজন পুলিশ সদস্য।…

