খুলনায় ক্লিনিকে এলোপাতাড়ি গুলি ও ভাঙচুর, গ্রেপ্তার ২

খুলনায় ক্লিনিকে এলোপাতাড়ি গুলি ও ভাঙচুর, গ্রেপ্তার ২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনায় একটি বেসরকারি ক্লিনিককে লক্ষ্য করে গুলি, হামলা ও ভাঙচুরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার খুলনা থানাধীন বাবুখান রোড থেকে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন।

এর আগে শনিবার রাতে একই রোডের সন্ধানী ক্লিনিকে গুলি ও হামলা চালায় এক দল দুর্বৃত্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে সাত থেকে আটজন ক্লিনিকের সামনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়েব। পরে তারা ক্লিনিকের ভেতরে ঢুকে চিকিৎসক মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও ক্লিনিকের রিসেপশনে ভাঙচুর চালান।

আরও পড়ুন

হামলার সময় ক্লিনিকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা কারও কোন বক্তব্য পাওয়া যায়নি। এমনকি কারা, কী কারণে এ হামলা চালিয়েছে সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। হাসপাতালে কর্মরত স্টাফরাও কোন বক্তব্য দেননি।

ওসি বলেন, ‘খুলনার কোন সন্ত্রাসী গ্রুপ এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। মালিকপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কিছু বলতে চাচ্ছে না। তবে ধারণা করছি খুব শীঘ্রই এই রহস উন্মোচিত হবে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এর আগে শনিবার সকালে খুলনা সফরে আসেন আইজিপি। ঠিক সে সময় তেরখাদা উপজেলায় এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একইদিন সন্ধ্যায় খুলনা নগরী টুটপাড়ায় গুলিতে আকাশ কুণ্ড নামের এক মুদি দোকানী আহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad