অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দু’দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এলি বুট উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করছে। দেশের গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের বিষয়ও বিবেচনা করা হচ্ছে।’ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে…
Author: টাইমস রিপোর্ট
প্রধান বিচারপতির বাসভবন, হাইকোর্ট এলাকাসহ ৯টি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, কাকরাইল, শাহবাগসহ আশেপাশের এলাকায় এ নিয়ে গত তিন মাসে তিনবার নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। আগে এসব স্থানে পুলিশের নিষেধাজ্ঞা ভঙ্গ করে একাধিক সভা-সমাবেশ করার নজির রয়েছে। তবে কখনোই জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি, আবার সভা-সমাবেশের যথাযথ অনুমতিও দেয়নি পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে উঠা সব অবৈধ দোকান ও স্থাপনা গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংবাদ সংস্থা বাসস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকা দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। উচ্ছেদ অভিযানের বিষয়ে আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি জাতীয় উদ্যান। নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। সবাই যাতে নির্বিঘ্নে, নিরাপদে চলাফেরা করতে পারেন সেই উদ্দেশ্যেই আমাদের এই অভিযান। এখানে যেসব অবৈধ স্থাপনা আছে আমরা উচ্ছেদ করে দিয়েছি।’ গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উদ্যানের মুক্তমঞ্চের পাশে…
দেশের শোবিজ তারকাদের ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। আলোচিত এই ক্রিকেট লিগে অংশগ্রহণ করা ছয় মডেল-অভিনেত্রী ও তিন নির্মাতাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। লিগ্যাল সাপোর্ট ‘ল’ ফার্মের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন এ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নেওয়া বিভিন্ন মডেল, ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা ছোট ছোট ড্রেস পরে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তারা অশালীন অঙ্গ ভঙ্গিসহ ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন বলেও নোটিশে উল্লেখ করা হয়। ক্রিকেট খেলার নামে তারা সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়। লিগ্যাল নোটিশে ডিরেক্টর প্রবীন রহমান চৌধুরীকে…
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল, তার রায় ঘোষণার জন্য ১ জুন দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার রায়ের এ দিন ধার্য করেন। জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের সর্বশেষ শুনানি হয় বুধবার। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ২০১৩ সালে আপিলটি করেছিল। আদালতে আপিলকারী পক্ষে আইনজীবী এহসান এ সিদ্দিক, ইমরান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির শুনানিতে ছিলেন। ইসির পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম শুনানিতে অংশ নেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠান হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। সেখানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। বার্তা সংস্থা বাসস জানায়, সমাবর্তন ভাষণে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি। আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি। প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার- কেমন পরিবেশ ও সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে।’ তিনি বলেন, ‘বর্তমানে যে সভ্যতা চলছে তা একটি ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা। আমরা যে অর্থনীতি তৈরি করেছি তা মানুষের জন্য নয়, বরং ব্যবসার জন্য। ব্যবসাকেন্দ্রিক এই সভ্যতা আত্মঘাতী…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে জামিন দেওয়া হয়েছে। বুধবার এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাই কোর্ট বেঞ্চ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনার দরখাস্ত হাই কোর্ট মঞ্জুরের পর তিন বছরের সাজা বাতিল চেয়ে আপিল করেন জুবাইদা রহমান। জুবাইদা রহমানের আইনজীবি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে মামলার নথি তলব করে ৩৫ লাখ টাকা অর্থদণ্ডও স্থগিত করা হয়েছে। রাজনৈতিক…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন ও অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বৈঠকের পর উপাচার্য উপস্থিত সাংবাদিকদের বলেন, শোক পালন ও ক্লাস-পরীক্ষা বন্ধের পাশাপাশি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজু ভাস্কর্যের পেছনের গেইটটি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে রমনা পার্কের মতো একটি স্মার্ট পার্ক হিসেবে গড়ে তোলা হবে। ভিসি নিয়াজ আহমেদ আরও বলেন, ‘ডিএমপি থেকে একটি পুলিশবক্স স্থাপন করা হবে, যেটি…
সাবেক সেনা সদস্যদের করা আবেদন পুনর্বিবেচনার বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সেনাবাহিনী। একইসঙ্গে সংশ্লিষ্টদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখারও পরামর্শ দেওয়া হয়েছে বাহিনীর পক্ষ থেকে। বুধবার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী তার গৌরবময় ঐতিহ্য দীর্ঘদিনের পেশাদারত্ব, নিরলস পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে অর্জন করেছে। এই বাহিনীর প্রতিটি সদস্যের প্রশ্নাতীত আনুগত্য, সততা ও আত্মত্যাগই আজকের এই সাফল্যের মূল ভিত্তি। সামরিক শৃঙ্খলা একটি পেশাদার সেনাবাহিনীর মূল চালিকাশক্তি। সামরিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সেনা আইন অনুযায়ী যথাযোগ্য পুরস্কার ও শাস্তি প্রদানের বিধান রয়েছে। সাম্প্রতিক সময়ে কতিপয় সাবেক সেনা সদস্যের পক্ষ থেকে…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী-কন্যার নামে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক ও তার মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা এসব হিসাবে ৬ কোটি ৭৯ লক্ষ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে । এর আগে গত ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের চারটি প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা…

