সেলিব্রিটি ক্রিকেটে ‘অশ্লীলতা’ নিয়ে আইনি নোটিশ

সেলিব্রিটি ক্রিকেটে ‘অশ্লীলতা’ নিয়ে আইনি নোটিশ
সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির তারকারা, (ডানে) টুর্নামেন্টের শিরোপা । ছবি: এসএস স্পোর্টস
Advertisement
Advertisement

দেশের শোবিজ তারকাদের ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। আলোচিত এই ক্রিকেট লিগে অংশগ্রহণ করা ছয় মডেল-অভিনেত্রী ও তিন নির্মাতাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

লিগ্যাল সাপোর্ট ‘ল’ ফার্মের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন এ লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নেওয়া বিভিন্ন মডেল, ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা ছোট ছোট ড্রেস পরে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তারা অশালীন অঙ্গ ভঙ্গিসহ ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন বলেও নোটিশে উল্লেখ করা হয়। ক্রিকেট খেলার নামে তারা সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

লিগ্যাল নোটিশে ডিরেক্টর প্রবীন রহমান চৌধুরীকে অভিযুক্ত করার পাশাপাশি রয়েছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান অংশুর নাম। এছাড়া নোটিশ দেওয়া হয়েছে অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নীলা ও আলিশার নামে।

গত ৫ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যা শেষ হয়েছে মঙ্গলবার। এবারের আসরে জয়লাভ করেছে চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ, মেহজাবীন চৌধুরীদের দল গিগাবাইট টাইটানস।

টি-২০ ফরম্যাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে চারটি দল অংশ নিয়েছিল। দলগুলো হচ্ছে- গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পারটানস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad