Author: টাইমস রিপোর্ট

যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সকালে পুলিশ সদর দফতরে এ সাক্ষাৎ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের এই প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আইজিপির সঙ্গে আলোচনা করে। আইজিপি পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলেও প্রতিনিধিদলকে অবহিত করেন। বৈঠকে পুলিশের…

Read More

বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। আন্দোলনকারীদের অবস্থানের ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড়ে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশের অনুরোধে পরে তারা অবস্থান কিছুটা বদল করলেও শাহবাগ ছাড়েননি। আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘এইচএসসি পাসের পর আমরা প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ভর্তি হয়ে থাকি। এ দুটি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দিতে হবে।’ রাজধানীতে বুধবার…

Read More

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরের জুনের মধ্যে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য নির্ধারিত ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার একত্রে ছাড় করবে। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সকল বিষয় সতর্কতার সাথে পর্যালোচনা করে উভয়পক্ষ রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রা বিনিময় হারসহ অন্যান্য সংস্কার কাঠামোর বিষয়ে সম্মত হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা এবং বিনিময় হার ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে অধিকতর পর্যালোচনার লক্ষ্যে চতুর্থ রিভিউ সম্পন্ন হওয়ার পর উভয় রিভিউয়ের জন্য নির্ধারিত কিস্তির অর্থ একত্রে ছাড় করা হবে। চলতি বছরের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ রিভিউয়ের সময় এ বিষয়ে বিস্তারিত আলোচনা…

Read More

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও লোকসঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। সেখানে বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে তিনি জুতা হারিয়ে ফেলেছেন। পুলিশ তাকে নিয়ে আদালত এলাকা ত্যাগ করলেও ঘটনাস্থলের আশেপাশে তার জুতা পড়ে থাকতে দেখা যায়। মমতাজকে মঙ্গলবার দুপুর ২টা ১৭ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। তিনি তখন বুলেটপ্রুফ ভেস্ট ও হেলমেট পরিহিত অবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে ছিলেন। তবে তার আগমনের খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং আইনজীবী, সাংবাদিক ও উৎসুক জনতার ভিড় জমে যায়। পুলিশের ব্যারিকেড থাকলেও আদালতের বাইরে দ্রুতই ভিড় বেড়ে যায় এবং তাকে হেফাজতে নেওয়ার সময়…

Read More

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনন্য রেকর্ড গড়ে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শুরু করল বাংলাদেশ। বৃহস্পতিবার থাইল্যান্ডকে ১৭৮ রানে বিধ্বস্ত করে নারী ক্রিকেট দল গড়েছে অনেকগুলো রেকর্ড। এর মাধ্যমে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জায়গা করে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে নিগার সুলতানার দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই ইশমা তানজিমের উইকেট হারায়। এরপরই শতরানের জুটি গড়েন ফারজানা ও শারমিন। ফারজানা ৭৫ বলে ৫০ ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি, তবে ওয়ানডেতে ১৪তম ফিফটি করে বিদায় নেন তিনি। শারমিন ফিফটি করেন ৭৪ বলে। জোড়া ফিফটির মতো জোড়া সেঞ্চুরির দেখাও পেতে পারত বাংলাদেশ। ইনিংসের শেষ ওভারে শতক থেকে ৮ রান দূরে ছিলেন শারমিন। নিগারের বাকি ছিল…

Read More

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের টিকেটে নোয়াখালী-২ আসন থেকে টানা তিনবার নির্বাচিত হওয়া এমপি ও শিল্পপতি মোরশেদ আলমকে মঙ্গলবার রাতে গুলশান থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গতবছর যে সরকার বিরোধী আন্দোলন হয়েছিল তখন ঢাকার ধানমন্ডিতে মো. শামীম নামে কিশোর নিহত হয়। সে মামলাতেই মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেসরকারি টেলিভিশন আরটিভির অন্যতম মালিক মোরশেদ আলম। তিনি বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের কর্ণধার। তার মালিকানাধীন বেঙ্গল গ্রুপের গণমাধ্যম ছাড়াও খাদ্যপণ্য, সিমেন্ট, ইস্পাত, আবাসনসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। মোরশেদ আলমকে গ্রেপ্তারের পর বুধবার…

Read More

দেশের সড়ক ও মহাসড়কে ঈদুল ফিতরের সময় ১৫ দিনে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, সড়ক দুর্ঘটনার পাশাপাশি একই সময়ে রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত, আটজন আহত হয়েছেন। নৌ-পথে চারটি দুর্ঘটনায় ১০ জন নিহত, একজন আহত ও একজন নিখোঁজ আছেন। সড়ক, রেল ও নৌপথে মোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত ও ৮৩৫ জন আহত হয়েছেন। এবার দীর্ঘ ছুটির কারণে মানুষজন ধাপে ধাপে বাড়ি ফেরায় দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কিছুটা কমেছে বলে মনে করেন মোজাম্মেল…

Read More

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার ৪ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বুধবার এ আদেশ দেন। আগামী ১৫ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। বিক্ষোভ চলাকালে পুলিশ তাকে গুলি করছে, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যা গতিশীল হয়ে সরকার পতনের আন্দোলনে…

Read More

মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে। বুধবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার দিয়েই যাত্রা শুরু করে স্টারলিংক। স্পেসএক্সের অঙ্গ প্রতিষ্ঠান স্টারলিংকের পরিসেবা চালুর জন্য মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে গত ১৩ ফেব্রুয়ারি ভিডিও কলে আলোচনা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে স্টারলিংকের পরিসেবা চালুর কার্যক্রম আরও গতিশীল হয়। গত মাসে ঢাকায় বেশ কয়েকবার পরীক্ষণ কার্যক্রম পরিচালনার পর বুধবার স্টারলিংকের যাত্রা শুরু হয় বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হয় সম্মেলনের কার্যক্রম। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পেরেছেন। স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলগুলোতেও উচ্চগতির…

Read More

জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে দলে নেই তাসকিন আহমেদ। চোটের কারণে বাদ পড়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে। তাসকিন বাদ পড়ায় দলে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। টেস্ট দলে প্রথমবারের মতো তিনি ডাক পেয়েছেন। এই সিরিজ দিয়ে দলে ফিরছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। চোটের কারণে তিনি ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে দলে নেই লিটন দাস। বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিন বর্তমানে তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি অ্যাভেইলেবল নন।’ জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিলেটে প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয়…

Read More