প্রথম টেস্টে বাদ পড়লেন তাসকিন

প্রথম টেস্টে বাদ পড়লেন তাসকিন
তাসকিন আহমেদ। ফাইল ছবি
Advertisement
Advertisement

জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে দলে নেই তাসকিন আহমেদ। চোটের কারণে বাদ পড়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে।

তাসকিন বাদ পড়ায় দলে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। টেস্ট দলে প্রথমবারের মতো তিনি ডাক পেয়েছেন।

এই সিরিজ দিয়ে দলে ফিরছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। চোটের কারণে তিনি ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে দলে নেই লিটন দাস।

আরও পড়ুন

বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিন বর্তমানে তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি অ্যাভেইলেবল নন।’

জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিলেটে প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল। এ দুটি টেস্ট ম্যাচেই সীমাবদ্ধ এবারের সিরিজ।

প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর