সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ্যাত্ব সমস্যার সমাধান দিয়ে প্রতারণার জাল পেতেছে একটি চক্র। ‘ঘরে ব্যবহৃত স্বর্ণ থাকলে সন্তান হবে না’ -এমন কথা বলে সন্তান লাভের আশায় থাকা দম্পতির স্বর্ণালংকার হাতিয়ে নেয় চক্র। এমন চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৮৫ ভরি স্বর্ণ, তিন লাখ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন। শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ এক ব্রিফিংয়ে এ প্রতারক চক্রের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নিউমার্কেট এলাকায় বসবাসকারী আফরোজা বেগম নামের একজন নারী ফেসবুকে ‘বাচ্চা না হওয়া সংক্রান্ত’ একটি বিজ্ঞাপন দেখে এ চক্রের সদস্যদের সঙ্গে…
Author: টাইমস রিপোর্ট
ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা ও সমাবেশসহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এ তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর নাঈমুল ইসলাম নামে একজন বরখাস্ত সৈনিককে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। নাঈমুল ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে তাতে উল্লেখ করা হয়। আইএসপিআর জানিয়েছে, ‘সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ ১৮ মে (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেটসংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভারসংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। দাবি পূরণের এ আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা এসেছে। তবে শিক্ষার্থীদের একাংশ ‘রোডম্যাপ’ দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাকরাইল মসজিদের মোড়ে আন্দোলনস্থলে পৌঁছে ইউজিসি চেয়ারম্যান অনশনরত শিক্ষার্থীদের দাবি পূরণের কথা জানান। এরপর শিক্ষার্থীদের পানি পান করিয়ে তিনি গণ-অনশন ভাঙান। সরকারের সিদ্ধান্ত জানার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সেগুলো উল্লেখ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধির মাধ্যমে…
‘অধিকার চেয়ে নয়, আদায় করেই নিতে হয়।’-শ্লোগানের মাধ্যমে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচিতে। নারীর বিরুদ্ধে যেকোনও সহিংসতা ও বৈষম্য প্রত্যাখ্যান করা হয়েছে এ ঘোষণাপত্রে। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে হয়েছে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি। প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নারী নেতৃবৃন্দ ঘোষণাপত্রে বলেছেন, ঘৃণা, হুমকি, সংঘবদ্ধ সহিংসতা চালিয়ে এই আন্দোলনকে দমন করার প্রচেষ্টা চলছে। সরকার কাদের তুষ্ট করতে চাইছে? সংখ্যাগরিষ্ঠের উগ্র জাতীয়তাবাদী অংশকে? নাকি সংস্কারের নামে বৈষম্যমূলক কাঠামো টিকিয়ে রাখার পরিকল্পনাকারীদের? কর্মসূচিতে বিভিন্ন নারী সংগঠন ছাড়াও ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী ও পুরুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে ১৩১ সদস্যের কমিটি ঘোষণার মাধ্যমে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী। মঞ্চ থেকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়। যুবশক্তির কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুহিন মাহমুদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন-প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসার উদ্দিন, গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আয়েশা আহমেদ, হিজবুর রহমান…
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজন শিক্ষার্থীকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মুচলেকার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বোতল নিক্ষেপকারী ঐ শিক্ষার্থীর নাম ইশতিয়াক হুসাইন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ইশতিয়াক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র। পুলিশ আটক ও মুক্তির সময়ে যুবকের নাম প্রকাশ করেনি। এদিকে মুক্তি পাওয়ার আগে অভিভাবকসহ শিক্ষার্থী দেখা করেন উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে। তারা একসাথে ছবিও তোলেন। ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্য শিক্ষার্থী উপদেষ্টার কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন। উপদেষ্টা মাহফুজ তাকে পরে বাসায় যাওয়ার জন্য দাওয়াত দেন। বোতল নিক্ষেপ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার রাতে আটকের পর ইশতিয়াককে রাজধানীর মিন্টো…
বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশের অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কারণ হিসেবে সময়সূচির জটিলতার কথা জানিয়েছে। সূত্র জানায়, পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৪টায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর। তবে দুপুর ১টার দিকে বাংলাদেশের হাইকমিশনকে জানানো হয় যে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই অনুষ্ঠানের জন্য এখনো নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি, এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে নির্দিষ্ট করে আর কোনো কারণ জানাননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠেয় পরিচয়পত্র উপস্থাপন অনুষ্ঠান…
মালয়েশিয়া শ্রমিক নিতে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে বলেও জানান তিনি। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সে দেশের মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জেনেছি, আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, কর্মী নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবে মালয়েশিয়া।’ ‘গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশ সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন,…
জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামক পৈত্রিক বাসভবনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এনিয়ে বেশ কয়েক দফা ভবনটিতে হামলা হলো। বিক্ষুদ্ধ জনতা এক পর্যায়ে ভবনটির নাম বদলে ‘দালাল মহল’ লিখে দেয়। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডস্থ সুন্দর মহলে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পত্নী রওশন এরশাদ। ময়মনসিংহ-৪ সদর আসনে রওশন একাধিকবার সংসদ সদস্য ছিলেন। সেখানেই তার পৈত্রিক বাসভবন সুন্দর মহল। বর্তমানে সেখানে পরিবারের তেমন কেউ থাকেন না। গতবছর ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে রওশন এরশাদের পাশাপাশি জনতার ক্ষোভ গিয়ে পড়ে এ…
সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে বুধবার রাতে পুলিশ রাজধানীর আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে ইসমাইল নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত আসামি কাজিম উদ্দিন আহম্মেদকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাইয়ের ছাত্র…

