Author: টাইমস রিপোর্ট

ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অভিনেতা চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন তিনি। তার দাবি, চঞ্চল চৌধুরীকে তিনি চিনতেন না বলেই এমনটি ঘটেছে। সোমবার ফেসবুকে ইশরাক হোসেন লিখেছেন, ‘একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেল কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দেই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমাকে অ্যাওয়ার্ড প্রদান করতে হবে– এই বিষয়গুলো কিছুই জানা ছিল না। অনুষ্ঠানটিতে একজন অতিবিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।’ নাম উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে ইশরাক হোসেনের বলা অতিবিতর্কিত…

Read More

মালয়েশিয়ার শ্রমবাজারের সংকট ও সমাধান বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একাংশ। সেখানে আরেকটি গ্রুপ উপস্থিত হলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের আয়োজন করে বায়রার একাংশ। সেখানে অপ্রীতিকর ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গেছে। বায়রার যে অংশ সংবাদ সম্মেলন আয়োজন করে তার নেতৃত্বে আছেন বায়রার সাবেক সহ-সভাপতি রিয়াজ উল ইসলাম এবং সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। পূর্ব নির্ধারিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কিছু সদস্য ফখরুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মারপিটের অবস্থা তৈরি হলে…

Read More

নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রায় ১১০২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে আসামি করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬৮ জনকে। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. তানজির হোসেন নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ৫৫৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় একটি মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৩১ জনকে আসামি করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে নামসর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স হুদা এন্টারপ্রাইজের নামে ভুয়া বিনিয়োগ প্রস্তাব তৈরি ও জাল কাগজপত্র উপস্থাপন করে…

Read More

প্রশিক্ষণশেষে চাকরিতে যোগদানের আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাদ পড়েছিলেন ৩২১ জন ক্যাডেট এসআই। তারা চাকরি ফেরত পেতে বিক্ষোভ করেছেন পুলিশ সদর দপ্তরের সামনে। সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শতাধিক ক্যাডেট এসআই। তারা দুপুর পর্যন্ত সেখানে অবস্থান করেন। পুলিশ মহাপরিদর্শকের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত হয়ে তাদের দাবি শুনে সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরে কর্মসূচি প্রত্যাহার করা হয়। আন্দোলনকারীরা জানান, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে গতবছর ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তাদের অব্যাহতি দেওয়া হয়। ২০২৩ সালে ৪ নভেম্বর তারা সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। পরবর্তীতে চার ধাপে…

Read More

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ‘পাটালি গ্রুপ’ নামে পরিচিত একটি অপরাধী চক্রের ৪৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শাহিন রয়েছে। মোহাম্মদপুর থানা পুলিশ রোববার রাতে রায়েরবাজার বোটঘাট এলাকায় বিশেষ এ অভিযান চালায়। পুলিশ জানায়, পাটালি গ্রুপের সদস্যরা গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকার বাসিন্দা রাব্বির বাসার সামনে হামলা চালায়। তারা রাব্বির পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে। এ হামলার পর মোহাম্মদপুর থানা পুলিশ ফুটেজ বিশ্লেষণসহ নানাভাবে নিশ্চিত হয় পাটালি গ্রুপের সংশ্লিস্টতা নিয়ে। পরে অভিযানের মাধ্যমে তাদের ৪৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে…

Read More

রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের ব্যাংক একাউন্টসহ অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ এসেছে। এসব সম্পদের মধ্যে ১৩ টি বিও একাউন্টসহ এফডিআর ও সঞ্চয়পত্র রয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পরিচালক আবুল হাসনাত তাদের সম্পদ ফ্রিজের আবেদন করেন। দুদকের আবেদন সূত্রে জানা গেছে, মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি পূর্বাচল…

Read More

বিভিন্ন সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত একদল ব্যক্তি চাকরি ফিরে পাওয়াসহ কয়েকটি দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভ ঘিরে সংঘটিত ঘটনাবলি নিয়ে রাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর বলেছে, ‘জাতীয় প্রেসক্লাব চত্বরে রোববার কতিপয় বরখাস্ত-অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্য তাঁদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেন। শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল জাতীয় প্রেসক্লাবে যায় এবং অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শোনে। প্রতিনিধিদল সেনাবাহিনীর প্রচলিত বিধিবিধান অনুসারে দাবিদাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। একই সঙ্গে অভিযোগসমূহ কোনো তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের…

Read More

সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা রোববার দিনভর রাজধানীতে যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তা স্থগিত করা হয়েছে দু’দফা আলোচনার পর। গ্রেপ্তার করা সাবেক সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দেওয়ার আশ্বাস এবং বাকি তিন দফা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি পেলে এ আন্দোলন স্থগিত করা হয়। তবে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করবেন বলে জানান। রোববার সন্ধ্যায় দ্বিতীয় দফা বৈঠক শেষে চাকরিচ্যুত সেনা সদস্য মো. কামরুজ্জামান বলেন, ‘বরখাস্ত সৈনিক মো. নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে। সোমবার লেফটেন্যান্ট ইফতেখার স্যারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার মুক্তির বিষয়ে ব্যবস্থা নেবে। আর চাকরির পুনর্বহালের বিষয়েও আলোচনা হয়েছে। যাদের চাকরির মেয়াদ ১০ বছরের নিচে, তাদের…

Read More

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। এর ফলে যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে তৈরি পোশাকের ৩৬টি ট্রাক। ভারতের এ সিদ্ধান্তে ব্যবসায়ীদের পাশাপাশি চিন্তিত স্থলবন্দর সংশ্লিষ্ট সকলে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সব রকম প্রস্তুতি থাকলেও পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষের ‘গেইট পাশ’ অনুমতি না পাওয়ায় রোববার পণ্য বোঝাই ট্রাকগুলো ভারতে যেতে পারেনি। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার সাংবাদিকদের বলেন, ‘ভারত সরকারের আমদানি নিষেধাজ্ঞা চিঠি আমরা পাইনি। তবে পত্রিকায় দেখেছি। বেনাপোল বন্দর দিয়ে শনিবার পর্যন্ত সব পণ্য রপ্তানি হয়েছে। তবে রোববার সকাল থেকে অন্যান্য পণ্য রপ্তানি হলেও প্রক্রিয়াজাত…

Read More

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্য হত্যার মামলাটি ডিবির কাছে তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগের কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় পুলিশ তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০) নামে তিন জনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠিয়েছে। সাম্য হত্যার ঘটনায় ছাত্রদল ‘প্রকৃত খুনিদের’ গ্রেপ্তারের দাবি তুলে আন্দোলনে নেমেছে। রোববারও তারা…

Read More