অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শাওনের ‘সৎ মা’ দাবি করা নিশি ইসলাম নামে এক নারীর মামলার সূত্রে এ নিষেধাজ্ঞা এসেছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। নিষেধাজ্ঞা দেওয়া অন্য ১০ আসামির মধ্যে রয়েছেন মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মো. আলী, বোন মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপপরিদর্শক শাহ আলম এবং মোখলেছুর রহমান মিল্টন। আদালতের বেঞ্চ সহকারি পারভেজ সুমন জানান, মামলার আসামিদের মধ্যে সাইফুল…
Author: টাইমস রিপোর্ট
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদসহ চার জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞার এ তালিকায় শেখ মামুন খালেদ ছাড়াও নাম আছে তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি. এম. জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুমের। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম। শেখ মামুন খালেদের বিদেশ…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কাকরাইল মোড়ে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। তবে আদালতের রায় দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারকে ‘পর্যবেক্ষণে’ রাখা হবে বলে জানান তিনি। ইশরাক হোসেন বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক দল; যারা আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখব। আগামী ২৪-৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে, তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে। সরকার যদি আবারও তালবাহানা করে, তাহলে আমরা আবার এখানে…
বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে যে অবস্থান নিয়েছেন সেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার সন্ধ্যার সেখানে অস্থায়ী একটি মঞ্চ থেকে ইশরাক হোসেন দাবি করেছেন দুই উপদেষ্টার পদত্যাগ। দাবি আদায়ে সমর্থকদের সঙ্গে তিনিও কাকরাইলে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন। ইশরাক হোসেন বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরপর পদত্যাগ করতে হবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে। দুই উপদেষ্টার সাথে আমার পরিচয় নাই, শত্রুতা বা বৈরিতা নেই। এখানে কেবল গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের জন্য আমাকে রাস্তায় নামতে হয়েছে। ওনারা পদত্যাগ করে যে দলের সদস্য…
স্যামসাং এনেছে গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইস গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোন। দেশের বাজারে অত্যাধুনিক এআই সুবিধাসম্পন্ন এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মূল্যে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ স্মার্টফোন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চ ডিভিশনের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট, মারকম, সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, ‘এআই এখন আমাদের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্যালাক্সি এ৫৬ ফাইভজি ডিভাইসের মাধ্যমে এআই সুবিধাকে সকলের জন্য উন্মুক্ত করতে পেরে আমরা গর্বিত। নতুন এ ডিভাইসের উন্মোচন বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মানদণ্ড স্থাপন করবে।’ শক্তিশালী পারফরমেন্স ও ডিজাইনের স্মার্টফোনটিতে ব্যবহারকারীরা পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য জানিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। সাম্যর মৃত্যুর ঘটনা তদন্ত এবং এসংক্রান্ত আইনি ও অন্যান্য প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত ধারাবাহিক পদক্ষেপ ও সার্বিক সহযোগিতার জন্য সাম্যর পরিবার সন্তোষ প্রকাশ করেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে সাম্যর…
অপসারণ নয়, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ঘটনার উল্লেখ করে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে সরকার সরিয়ে দিচ্ছে, এমন আলোচনায় সরব অনেকে। এসব গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে তিনি (জসীম) তার বর্তমান পদ ছেড়ে দিতে পারেন। তার নিজের অনুরোধেই এ দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে। বিভিন্ন কারণে তিনি এই দায়িত্ব ছেড়ে দিতে চান। তবে তিনি সরকারি চাকরিতে থাকছেন, তার দায়িত্ব পরিবর্তন হবে। অপসারণের…
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমাকে বলা হয় বিদেশি নাগরিক, তাহলে কাল তো তারেক রহমানকেও এমন কথা বলবে। আমার একটাই জাতীয়তা, আমি বাংলাদেশি। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। তিনি বাংলাদেশের নাগরিক নন, তিনি বিদেশি নাগরিকত্ব নিয়ে অন্যায়ভাবে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন- এমন অভিযোগ বিস্তর। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নাম উল্লেখ না করে অভিযোগ করেন, অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিদেশি নাগরিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে নিজের নাগরিকত্ব প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ‘আমার…
বহুল আলোচিত ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। চার বছর আগে ‘পরীমনি কান্ডে’ আলোচনায় আসা ক্লাবটির বিরুদ্ধে তুরাগ নদীর জায়গা দখলের অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে ক্লাবের সামনের অংশে উচ্ছেদ হলেও বোট ক্লাবের মূল অংশ রয়েছে অক্ষত। ঢাকা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, ‘সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণ করা জমির মধ্যে পৌনে ১১ একর জায়গা অবৈধভাবে দখল করেছে ঢাকা বোট ক্লাব লিমিটেড। তারা সেখানে নানা রকম স্থাপনা গড়ে তুলেছে, সেগুলো উচ্ছেদ করা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, ঢাকা বোট ক্লাব লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে বাপাউবো বড়কাকর মৌজায় ০.৫৫ একর জমি…
কক্সবাজার সমুদ্রসৈকতে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুঞ্জন। এ বিষয়ে কিছু ভিডিও ক্লিপ এবং ছবি প্রকাশ করে অনেকেই জানতে চাইছেন রহস্য। বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এসব প্রচারণা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কক্সবাজারের স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি প্রশিক্ষণের অংশ হিসেবে সেখানে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়কবলিতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষণের জন্য তারা কক্সবাজার সৈকতে যান। চার দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। মূলত কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ হয়। এ প্রশিক্ষণ কার্যক্রমের শেষ দিনে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা স্থানীয়…

