Author: টাইমস রিপোর্ট

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এসব বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে বলে সিদ্ধান্ত হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে শনিবার উপদেষ্টা পরিষদের এ অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক হয়। বৈঠকশেষে উপদেষ্টা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে বৈঠকের সারসক্ষেপ। বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সেগুলো হলো- নির্বাচন, সংস্কার ও বিচার।’ ‘সরকারের দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং…

Read More

দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য দিল্লি থেকে ছঁক আকা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে ভেরিফাইড ফেসবুক পেজের এক পোষ্টে সাবেক উপদেষ্টা নাহিদ এ কথা লেখেন। তার পোষ্ট শেয়ার করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহসহ অনেকে। সেখানে এনসিপির সাম্প্রতিক অবস্থান নিয়ে নানা মন্তব্য এসেছে। পোষ্টে নাহিদ ইসলাম লেখেন, ‘বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে।’ ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লী থেকে ছঁক আকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার,…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে যত বড় বাধাই আসুক তা মোকাবিলা করা হবে। কারণ আমাদের রাজনীতি ও অস্তিত্ব হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থান। তা যত বেশি ধারণ করবো, আমরা তত বেশি এগিয়ে যেতে পারবো। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর ফাঁদে পা না দিয়ে আমরা বরং ঐক্যবদ্ধ থাকবো। শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে এক সভায় তিনি একথা বলেন। জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তি’র সারা দেশের সংগঠকদের নিয়ে সেখানে পরিচিতি সভার আয়োজন করেছিল। সভার প্রধান অতিথি নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানের অংশীদাররা একে ক্ষমতার পালাবদল বলে মনে করছে। এনসিপি এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করছে।…

Read More

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, এই সরকারের কাজ ছিল বৈষম্যবিহীন বাংলাদেশ নির্মাণের গতিমুখ ঠিক করা। এই সরকার অস্থায়ী সরকার, এর স্থায়ী কোনো ম্যান্ডেট নেই। সুতরাং তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন বাজেট চাই?’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি। সভায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সরকারের সংস্কার কমিশনগুলোর রিপোর্ট হয়েছে, কিছু সংস্কারের প্রত্যাশা রয়েছে এবং কিছু করণীয় আছে, যেগুলো তারা খুব সহজেই করতে পারে। যেমন, শিক্ষা ও স্বাস্থ্যে খাতে বরাদ্দ বৃদ্ধি প্রাথমিক এবং বহু বছরের দাবি যা বর্তমানে মোট বাজেটের ৫-৬ ভাগ যা থাকা উচিত তা…

Read More

নোয়াখালীর চাটখিলে ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে গুলিবিদ্ধ হন কুরিয়ার সার্ভিসের কর্মী ইমতিয়াজ হোসেন রিয়াজ। পরদিন হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনার ৯ মাস পর গত বুধবার হত্যা মামলা দায়েরের জন্য আদালতে আবেদন করেছেন রিয়াজের পিতা হাবিবুর রহমান। আদালত বিষয়টি যাচাইয়ে পুলিশকে নির্দেশ দিয়েছেন। দীর্ঘসময় পর এ হত্যা মামলা দায়েরের প্রচেষ্টা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেগুলোও যাচাই করছে স্থানীয় প্রশাসন। মামলার বাদীর আইনজীবি সাফায়েত উল্যাহ কবির জানান, ‘ইমতিয়াজ হোসেন রিয়াজকে হত্যার অভিযোগে মামলার জন্য আদালতে আবেদন করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত-৭-এর বিচারক এ আবেদন গ্রহণ করেছেন। মামলায় সাবেক এমপি এইচ এম ইব্রাহিম, সাবেক মেয়র মোহাম্মদ উল্যা, সাবেক…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, যিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। তিনিই পড়েছেন এখন তুমুল রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দুতে। খুঁজে চলেছেন সমাধানের দিশা। মাত্র ৪৮ ঘণ্টায় একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে দেশে, যা তার সরকারের প্রতিশ্রুত সংস্কার কার্যক্রমকে ফেলেছে হুমকির মুখে। টানাপোড়েনের শুরু মূলত বুধবার সেনাবাহিনী প্রধানের এক ভাষণের মাধ্যমে, যা তিনি বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে দিয়েছেন। তিনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে চান, এমন বার্তা দিয়েছেন। আঞ্চলিক করিডরের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া উচিত বলেও তিনি মত দেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার অসন্তুষ্টির স্পষ্ট প্রকাশ ছিল এই ভাষণে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা সেনানিবাসের ভেতরে প্রাণ রক্ষায়  আশ্রয়গ্রহণকারী ৬২৬ জনের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার রাতে আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, ‘জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এর ফলে, সরকারি দপ্তর, থানায় হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতিসহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়।’ ‘এমতাবস্থায়, ঢাকাসহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম। সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। এনসিপির দায়িত্ব নেওয়ার আগে নাহিদ উপদেষ্টার পদ থেকে সরে যান। প্রধান উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাতের বিষয়টি নাহিদ ইসলাম নিশ্চিত করলেও সাক্ষাতের কারণ এবং আলোচনার বিষয়ে মন্তব্য করতে চাননি। এদিন সন্ধ্যায় পৃথকভাবে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে গোপন সম্পর্কের অভিযোগ…

Read More

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দৈনন্দিন কার্য সম্পাদন করবেন। এর আগে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘জসীম উদ্দিনকে অপসারণ করা হয়নি। বরং বিভিন্ন কারণে নিজে থেকে সরে যেতে চেয়েছেন এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি।’

Read More

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছে বিএনপি। এ লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছে দলটি। তিন উপদেষ্টার পদত্যাগ দাবির পাশাপাশি শুধুমাত্র রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য ছোট আকারের উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাবও দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে তিনি নানা সিদ্ধান্তের কথা জানান। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জনআকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই,…

Read More