রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ব্যবসায়ী কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘রোববার রাত সাড়ে ১০টার দিকে গুদারাঘাট ৪ নম্বর গলিতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কামরুল আহসান সাধন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।’ ওসি আরও জানান, নিহত সাধন ছিলেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পেশায় ডিশ ব্যবসায়ী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানান, গুলিতে গুরুতর আহত সাধনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন হেঁটে এসে সাধনকে গুলি করে পালিয়ে যায়। তিন সেকেন্ড সময়ের মধ্যে তারা কয়েক…
Author: টাইমস রিপোর্ট
সচিবালয় কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনের ভেতরেই রোববার সন্ধ্যায় ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করল সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০১৮ সালের আইন সংশোধনের খসড়া অনুমোদন দেওয়া হয়। বার্তা সংস্থা বাসস জানায়, নতুন অধ্যাদেশে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা সংক্রান্ত চারটি আচরণকে ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: ১. অনানুগত্য বা শৃঙ্খলা ভঙ্গকারী কার্যকলাপ, ২. যুক্তিসংগত কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, ৩. অন্য কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা বা উসকানি দেওয়া এবং ৪. অন্যদের কর্মবিরতিতে প্ররোচিত করা। অধ্যাদেশে বলা হয়, এ ধরনের অপরাধে কর্মচারীকে ‘অবনমিত’, ‘চাকরিচ্যুতি’ বা ‘বরখাস্ত’ করার বিধান রাখা হয়েছে। অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে ‘কারণ দর্শানোর নোটিশ’ দিতে হবে…
ভারতীয় আধিপত্যবাদ নিয়ে প্রধান উপদেষ্টা উদ্বিগ্ন, তা প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন। তিনি আলোচনা শুরু করেছেন এই কথা বলে যে, আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এই সংকট বলতে উনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন।’ ‘ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না। পারলে আমাদের এক দিনে ধ্বংস করে…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ যুদ্ধাবস্থার ভেতরে আছে। তবে যতদিন আছি দেশের কোনও অনিষ্ট কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য উদ্ধৃত করে সাংবাদিকদের জানান। শফিকুলের বক্তব্য অনুসারে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অস্থিতিশীলতা তৈরির যত রকম চেষ্টা পারা যায়, করা হচ্ছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না।’ ‘বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি…
রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবক বিষপান করেছেন। প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের রুমে একটি বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ৪ জন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে চিকিৎসকরা জানান। ঘটনার পর পর তাদেরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কতৃপক্ষ। হাসপাতালের একাধিক স্টাফ জানিয়েছেন, বিষপানকারী চারজন হলেন শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন। তাদের মধ্যে একজন একমাস আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে তার স্ত্রী রেহানা চৌধুরী, ছেলে হামদান হোসেন ও আরাজ আলম, মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরীর নামও। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনে রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের ৫ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়েছে, ‘সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান…
সকল দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজস্ব খাত সংস্কার নিয়ে উদ্ভূত সংকটের প্রেক্ষাপটে লাগাতার কর্মবিরতি পালন করছিল রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘জাতীয় রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ’। রোববার রাতে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কর্মবিরতির কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত জানায় সংগঠনটি। দ্বিপাক্ষিক আলোচনায় সরকারের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। জানানো হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশটি সংশোধন করে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে রূপান্তর করা হবে। এ ছাড়া রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কীভাবে প্রণীত হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত…
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে রাজধানীর গুলশান থানার মানিলন্ডারিং আইনের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন এ রায় দেন। বিচারে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার, শেখ তায়িবা নূর ও জুবায়ের আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন। পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভূঁইয়া জানান, চার বছরের কারাদণ্ডের পাশাপাশি পাপিয়াকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তবে পাপিয়ার স্বামীসহ চার জনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। এটা পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ কোনো সরকারের করুণার পাত্র নয়। সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন দাবি করে তিনি সংস্কারসহ সরকারের বিভিন্ন পদক্ষেপে সমর্থন জানান। দেশে-বিদেশে সম্মানিত মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ-নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় তারেক রহমান বলেন, ‘দেশের জনগণ কোনো সরকারের করুণার পাত্র…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেন? একটা নির্দিষ্ট করে মাস বলুন। জনগণের ইচ্ছা প্রকাশের মূল হাতিয়ার গণতন্ত্র। গণতন্ত্রের মুক্তির জন্য আর কতদিন অপেক্ষা করবে দেশবাসী? রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা করা হয়। সভায় বিএনপি নেতা রিজভী বলেন, ‘বিএনপি স্পষ্টভাবে বলেছে, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। তারপর নির্বাচন নিয়ে ডিসেম্বর না জুন এমন ধোঁয়াশা কেন? একটা নির্দিষ্ট করে মাস বলুন। জনগণের ইচ্ছা প্রকাশের মূল হাতিয়ার গণতন্ত্র। সংস্কারের তো বেশি সময় লাগার কথা না, কাজ তো…

