ছুটির দিনে যেমন থাকবে আবহাওয়া

ছুটির দিনে যেমন থাকবে আবহাওয়া
মেঘের 'পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।... বুড়িগঙ্গার দৃশ্য, ফাইল ফটো
Advertisement
Advertisement

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানা যায়।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের তথ্যানুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৯১ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে।

অন্যদিকে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর