বাসে নারী হেনস্তাকারী সেই ব্যক্তি গ্রেপ্তার, ভুক্তভোগীর মামলা

বাসে নারী হেনস্তাকারী সেই ব্যক্তি গ্রেপ্তার, ভুক্তভোগীর মামলা
যৌনহয়রানির ঘটনায় আটক নিজাম উদ্দিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার মোহাম্মদপুরের বছিলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ভেতর এক নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৫)। তিনি কেরানীগঞ্জের আটি বাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন নিজাম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন ভুক্কভোগী সিদরাতুল মুনতাহা রহমান তীব্র। মোহাম্মদপুর থানায় বাদী হয়ে এই মামলা করেন তিনি। মামলায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে পোশাক নিয়ে কুরুচিপূর্ণ কথা বলা, মারধর ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে বছিলা বাসস্ট্যান্ড এলাকায় রমযান পরিবহনের একটি বাসে সিদরাতুল মুনতাহাকে পোশাকের কারণে হেনস্তা করেন নিজাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। কেন তাকে আটক করা হচ্ছে না, তা নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন নেটিজেনরা।

আরও পড়ুন

এমন বাস্তবতায় র‍্যাব-৪ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে আটক করে। পরে ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য দ্রুত অভিযুক্তকে আটক করা হয়েছে। আটকের পর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এখন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর