হিন্দুরাও এবার দাঁড়িপাল্লার পক্ষে: গোলাম পরওয়ার

হিন্দুরাও এবার দাঁড়িপাল্লার পক্ষে: গোলাম পরওয়ার
ডুমুরিয়ায় হিন্দু সমাবেশে গোলাম পরওয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও দেশের উন্নয়নে ইসলামী সরকার প্রয়োজন বলে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অনেক দলের শাসন দেখার পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন দাঁড়িপাল্লায় ভোট দিতে চায় বলেও জানান তিনি।

শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে হিন্দু মহাসমাবেশে এসব কথা বলেন গোলাম পরওয়ার। সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামের সনাতন শাখার সভাপতি বাবু কৃষ্ণ নন্দী।

গোলাম পরওয়ার বলেন, ‘স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তাদের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়া হয়েছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও দেশের উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার।’

তিনি বলেন, ‘দেশবাসী লাঙল, ধানের শীষ ও নৌকার শাসন দেখেছে। কিন্তু দুর্নীতি থেকে মুক্তি পায়নি। এবার মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে।’

আরও পড়ুন

এসময় জামায়াতের এই নেতা জানান, নভেম্বরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশের পর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন চায় তার দল।

গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটের মাধ্যমেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে—এতে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার ও প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম কুমার মন্ডল, পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ সরদার, মাগুরখালী ইউনিয়ন সহ-সভাপতি সুজিৎ কুমার সরকার, ডুমুরিয়া সার্বজনীন পূজা মন্দির সহ-সভাপতি এ্যাডভোকেট আপোষ সিংহ, ধামালিয়া ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুন্ডু, রুদাঘয়া ইউনিয়ন সভাপতি বিপ্লব সরকারসহ অন্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর