নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ নিহত ৩

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ নিহত ৩
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল
Advertisement
Advertisement

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতিতে পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনায় মৌগাতির জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া ছাড়াও নুর মোহাম্মদ এবং রফিক মিয়া নামক দু’জন নিহত হয়েছেন।

নেত্রকোনা থানা পুলিশ জানায়, বিএনপির কাউন্সিল থেকে শনিবার রাতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার জেরে দোজাহানের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালালে চারজন আহত হন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad