রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে সশস্ত্র হামলা, লুটপাট, সাংবাদিকের মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত জাকিরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি বলেন, ’ডিআরইউ প্রাঙ্গণে সশস্ত্র হামলা ও কয়েকজন সাংবাদিককে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত দুজন আসামি জাকির ও তার স্ত্রী বিউটিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ পুলিশ জানায়, গত বুধবার রাতে পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হামলা চালায় সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা। এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক…
Author: টাইমস রিপোর্ট
‘আশানুরূপ সাংবাদিকের’ অভাবে অন্তত দুই দফা স্থগিত হলো সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলন। শনিবার দুপুর ২টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। ‘বাংলা একাডেমি সংস্কার’ শিরোনামের এই সম্মেলন এর আগ গত বৃহস্পতিবার দুপুর ২টায় হওয়ার কথা ছিল। সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ পরে সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের কথা জানায়। দ্বিতীয় দফাতেও তাদের আয়োজন স্থগিত হয়ে যায়। তবে হাল ছাড়েনি বাংলা একাডেমি। এরপর পর্যাপ্ত সংখ্যাক সাংবাদিকের অংশগ্রহণ নিশ্চিত করেই পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন আয়োজনের চিন্তা করছে তারা। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন,…
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক দলের এসব বৈঠক শেষে রাত সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে সারসংক্ষেপ জানান। শফিকুল আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তিনি এক কথার মানুষ, তার প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে না।’ ‘প্রতিটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছে। তারা অনুরোধ করেছে, নির্বাচন শেষ না…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন কমিশন পুনর্গঠন করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার কথাও বলেন তারা। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করার আহ্বান জানিয়েছে দলটি। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে তারা সময়সীমা দেয়নি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে রাত ৯টা ৩৫ মিনিটে সাংবাদিকদের জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, জনগণের ভোগান্তি যেন না হয়, সে সময়ে নির্বাচন দিতে। এর আগে সংস্কার ও বিচারকাজ সম্পন্ন করতে হবে। আরেকটি দল জুলাই ঘোষণার বিষয়ে কথা বলেছে। এটা তাদের ব্যাপার।’ ‘নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি নেতারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও তার রোডম্যাপ দ্রুত প্রকাশের জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনেরও দাবি জানান তারা। শনিবার রাতে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক বিফ্রিংয়ে এসব কথা জানান। নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট অবস্থান তুলে ধরেন বলে জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল শনিবার রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ও…
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর সম্প্রতি এক বক্তব্যে পুলিশকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পুলিশের বিরুদ্ধে নুরুল হক নুরের হুমকির একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামানের সই করা বিবৃতিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর গত ২২ মে একটি গণজমায়েতে বলেন ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়ীতে…
সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এতে জমা রয়েছে মোট ১৮ কোটি ১৬ লক্ষ ৫৩ হাজার ৭৩৯ টাকা। শনিবার সিআইডি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন কর্তৃক সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে, প্রভাব খাটিয়ে, প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেছেন। তিনি অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করে আসছেন বলে অভিযোগ পায় সিআইডি।’ ‘অভিযোগের ভিত্তিতে সিআইডি, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট…
সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও পুত্র শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদক-এর আবেদনের প্রেক্ষিতে শনিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের পক্ষে উপ-পরিচালক তানজিব হাসিব সরকার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। ফ্রিজ করা ৩৮টি ব্যাংক হিসাবের মধ্যে শেখ আব্দুল হান্নানের নামে পাঁচটি, ছেলের নামে একটি এবং স্ত্রীর নামে ৩২টি ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ…
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সদ্যসাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় এ নিষেধাজ্ঞা বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক চেয়ে দুদকের পক্ষে উপ-পরিচালক মিনু আক্তার সুমি আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে…

