আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সদ্যসাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় এ নিষেধাজ্ঞা বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক চেয়ে দুদকের পক্ষে উপ-পরিচালক মিনু আক্তার সুমি আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আছে। এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক করা প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad