গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।

রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের জানার অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার কী করছে, জনগণের স্বার্থে কী উদ্যোগ নেওয়া হচ্ছে, এসব তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের একটি কঠিন সময়ে দায়িত্ব নিয়েছে। জনগণের স্বার্থ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।’

আন্দালিব রহমান বলেন, ‘গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। অতীতে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণমূলক পরিবেশ ছিল, তা থেকে বেরিয়ে এসে স্বাধীন, দায়িত্বশীল ও জনবান্ধব গণমাধ্যমব্যবস্থা গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীন দপ্তর-সংস্থার প্রধানদের অভিজ্ঞতাকে সরকারের কাজে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি সরকারের কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার কথাও বলেন।

তথ্য সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

নতুন তথ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিভ রহমান সবার কাছেই পরিচিত। তিনি সুসংগঠক, ডায়নামিক মানুষ।’

এর আগে তথ্য প্রতিমন্ত্রী, তথ্য সচিব ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad