পরিবারসহ বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

পরিবারসহ বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
বঙ্গভবন। ফাইল ফটো
Advertisement
Advertisement

বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে সহধর্মিনী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে ওঠেন তিনি।

এর আগে গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দুই দিন হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে ছিলেন তিনি।

রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি। প্রধান ফটক-২ থেকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে রাষ্ট্রপতির গাড়িকে স্কট দিয়ে গার্ড অব অনারের স্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি সুসজ্জিত দলের গার্ড পরিদর্শন করেন।

আরও পড়ুন

পরে বঙ্গভবনের অক্টাগনে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জন বিভাগের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান। সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে নিজের চেম্বারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে তারেক রহমান সরকার গঠনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে ৩৫ নম্বর হেয়ার রোডের বাসভবনে ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad