চুয়াডাঙ্গায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

চুয়াডাঙ্গায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। রোববার সকালে দামুড়হুদা ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আলী দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে। আহতরা হলেন, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে ফিরোজ হোসেন (৩২), অফিস স্টাফ চুয়াডাঙ্গা সদরের সিনেমা হলপাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি আহমেদ (৪২) ও দামুড়হুদা মন্দির পাড়ার রবিন আলির ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে আসছিলেন শাহীন আলী। দামুড়হুদা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহীন। আহত হন ফিরোজ হোসেন, জনি আহমেদ ও নিষ্কলঙ্ক। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad