ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যৌথ বাহিনীর অভিযানে ১২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামে এ অভিযান চালায় হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্প।
ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ির পাশে খড়কুটোর মধ্যে লুকানো অবস্থায় ১২টি তাজা ককটেল খুঁজে পায় যৌথ বাহিনী। সেগুলো উদ্ধার করে হরিণাকুণ্ডু থানায় জমা দেওয়া হয়েছে।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, গত রাতে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা ১২টি ককটেল থানায় জমা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


