নোয়াখালীতে নির্বাচনী নিরাপত্তায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালীতে নির্বাচনী নিরাপত্তায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এদিন সকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এই মোতায়েন কার্যক্রম শুরু করে বলে নিশ্চিত করেন ৪ বিজিবি ফেনীর অধিনায়ক লে. কর্নেল মোশারফ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে নোয়াখালী জেলার পাঁচটি সংসদীয় আসনের আটটি উপজেলায় ১৬ প্লাটুন এবং লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় ১০ প্লাটুনসহ মোট ২৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী এলাকায় থাকা অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবেন। এ সময় তারা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রোবাস্ট পেট্রোলিংসহ (শক্তিশালী টহল) অস্থায়ী চেকপোস্ট স্থাপন করবেন এবং তল্লাশি চালাবেন।

আরও পড়ুন

একই সঙ্গে ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রের আশপাশে বিজিবি নিয়মিত টহল দেবে বলেও আশ্বস্ত করা হয় বিজ্ঞপ্তিতে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে লে. কর্নেল মোশারফ জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সংবিধান ও আইনের নিয়মে দায়িত্ব পালন করবেন তারা।

এ ছাড়া সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad