২৪ ঘণ্টায় আবার কমল স্বর্ণের দাম

২৪ ঘণ্টায় আবার কমল স্বর্ণের দাম
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। শনিবার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

দাম কমানোর পরে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১৫ হাজার ৭৪৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৪ হাজার ৯৮৮ টাকা কমে হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম ১২ হাজার ৮৮৮ টাকা কমে হয়েছে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা। এদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি আজ ১০ হাজার ৯৬৪ টাকা কমে হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ও ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪৬৭ টাকা কমেছে। তাতে ২২ ক্যারেটের রুপার ভরি হয়েছে ৭ হাজার ২৯০ টাকা।

২১ ক্যারেট রুপার দাম হয়েছে ৬ হাজার ৯৪০ টাকা। আর ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪০৮ টাকা কমে হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমে হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

এরআগে শুক্রবার স্বর্ণের দাম কমানো হয়। সেদিন সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad