দুই উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে মঞ্চে ইশরাক

দুই উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে মঞ্চে ইশরাক
আন্দোলনের মঞ্চে ইশরাক হোসেন। ছবি: ফোকাস বাংলা
Advertisement
Advertisement

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে যে অবস্থান নিয়েছেন সেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার সন্ধ্যার সেখানে অস্থায়ী একটি মঞ্চ থেকে ইশরাক হোসেন দাবি করেছেন দুই উপদেষ্টার পদত্যাগ। দাবি আদায়ে সমর্থকদের সঙ্গে তিনিও কাকরাইলে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন।

ইশরাক হোসেন বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরপর পদত্যাগ করতে হবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে। দুই উপদেষ্টার সাথে আমার পরিচয় নাই, শত্রুতা বা বৈরিতা নেই। এখানে কেবল গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের জন্য আমাকে রাস্তায় নামতে হয়েছে। ওনারা পদত্যাগ করে যে দলের সদস্য কিংবা যে দলের সদস্য হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। সরকারের ওপর তাদের হস্তক্ষেপ চলবে না।’

কাকরাইলের অস্থায়ী মঞ্চে ইশরাক হোসেন। ছবি: ফোকাস বাংলা

ইশরাক অভিযোগ করেন, সরকারের ভেতর থেকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হয়েছে, তার মামলার রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমি মাত্র একজন প্রার্থী। আমার সাথে যদি এই আচরণ হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন আসবে। তাহলে এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে এটা আশা করতে পারেন?’

‘আমাদের পেছনে ফেরার সুযোগ নেই। যতদিন দাবি না মানা হবে ততদিন আমরা এখান থেকে যাবো না। আমি এখানে অবস্থান নেবো।’

গত ২৭ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে তার শপথ অনুষ্ঠান হয়নি এখনো। এ অবস্থায় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সমর্থকরা গত ১৪ মে থেকে কর্মসূচি পালন করে আসছেন। তারা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে দাবি আদায় না হওয়ায় বুধবার সকাল দশটার পর নগর ভবনের সামনে থেকে সরে এসে তারা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad