অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার রামপুরায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রামপুরা ডিআইটি রোডে এ দুর্ঘটনা ঘটে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম খান জানান, সকালে রামপুরা ডিআইটি রোডে বেটার লাইফ হাসপাতালের পাশের রাস্তায় সিএনজিচালিত এক অটোরিকশা অজ্ঞাত ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতাল থেকে থানায় খবর দিলে পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে মো. সফিকুল ইসলাম খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। অটোরিকশাটিও শনাক্তের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad