কুষ্টিয়ার মিরপুরে আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমের ভাই ও ভাতিজার মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সুরুজ নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার দুপুরে আমলা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুরুজকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোবাইল ফোন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঘটনাটি ঠিক কী কারণে এবং কীভাবে রূপ নিয়েছে, তা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
মিরপুর থানা-পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।


