সাবেক এমপি কাজিম উদ্দিন কারাগারে

সাবেক এমপি কাজিম উদ্দিন কারাগারে
সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে বুধবার রাতে পুলিশ রাজধানীর আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।

জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে ইসমাইল নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত আসামি কাজিম উদ্দিন আহম্মেদকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাইয়ের ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আসামিদের গুলিতে আহত হন ইসমাইল নামের ব্যক্তি। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় এজহারনামীয় ১৪ নম্বর আসামি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad