ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৬ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৬ জন, উত্তরা বিভাগে ২৬ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) দুজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশি মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দের পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad