মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর মৃতের ‘সরকারি সংখ্যা’ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। সর্বশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সংশোধিত বিবৃতি আগের বিভিন্ন সংস্থার তথ্যের সঙ্গে অসঙ্গতি প্রকাশ করেছে। এই সংখ্যা ওঠানামা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে এবং পুলিশ, চিকিৎসা কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। রোববার প্রকাশিত নতুন একটি সরকারি তালিকায় মৃতের সংখ্যা ৩৫ থেকে কমিয়ে ৩৪ জন দেখানো হয়। এ পরিবর্তন ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ৩৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার…
Author: টাইমস রিপোর্ট
বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। আগামী তিন দিনের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকের শুরুতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আজকে থেকে আগামী তিন দিনের মধ্যে আমি আশা করছি, অনেকগুলো কাজ সম্পাদন করে আমরা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবো বা চুড়ান্তে উপনীত হতে পারবো। আপনারা অব্যাহতভাবে সহযোগিতা করছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি। সেই চেষ্টায় অবশ্যই সফলতা আসবে। এই বিশ্বাস এবং আস্থা আমাদের রাখা দরকার।’ আলী রীয়াজ বলেন, ‘কমিশন ইতোমধ্যে একটি খসড়া প্রস্তুত…
২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। বর্তমানে ব্যাংকে জমা আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে নির্বাচন কমিশনে বিএনপির গত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় রিজভীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র সচিব আখতার আহমেদ বিএনপির অডিট রিপোর্টটি গ্রহণ করেছেন। রুহুল কবির রিজভী ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচন…
গত বছর ৫ আগস্ট অভ্যুত্থানের পর দেশের জাতীয় সংগীত নিয়ে একটি মহল যখন প্রশ্ন তুলেছিল, সেই বিক্ষুব্ধ সময়েও সারাদেশে উদীচীকে নিয়ে তীব্র প্রতিবাদী কর্মসূচি পালন করেন অধ্যাপক বদিউর রহমান। দেশপ্রেম ও বাঙালি সংস্কৃতির বিকাশে আমৃত্যু অবিচল ছিলেন তিনি। শুক্রবার উদীচী শিল্পীগোষ্ঠীর প্রয়াত সভাপতি অধ্যাপক বদিউর রহমান স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নাগরিক শোকসভায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানটির আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আজিজুল হক বলেন, ‘গত বছর অভ্যুত্থানের শুরুতে যখন শিক্ষার্থীদের ওপর হামলা হলো, তখন বদিউর রহমান তার প্রতিবাদ করেছেন। আবার ৫ আগস্টের পরে যখন জাতীয় সংগীত নিয়ে বিতর্ক শুরু হলো, তখনও তিনি উদীচীকে নিয়ে…
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের যৌথ মহড়া শুরু হয়েছে সিলেটে। শুক্রবার (২৫ জুলাই) সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে প্যারা কমান্ডো ব্রিগেডে ‘টাইগার লাইটনিং-২০২৫’ নামের এ সামরিক মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হয়। আইএসপিআর জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার। ছয় দিনব্যাপী এ মহড়া ৩০ জুলাই পর্যন্ত চলবে। এটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড যৌথভাবে প্যাসিফিক কমান্ডের তত্ত্বাবধানে পরিচালনা করছে। এই মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান দৃঢ় সহযোগিতার প্রতিফলন। ‘টাইগার লাইটনিং…
ঢাকার অপরাধ জগতের এক সময়ের ত্রাস জোসেফের অন্যতম সহযোগী পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে পুরনো সন্ত্রাসী নেটওয়ার্কের সক্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। র্যাব জানায়, মোহাম্মদপুরের সাবেক কমিশনার তারেকুজ্জামান ও শীর্ষসন্ত্রাসী জোসেফের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)। শুক্রবার র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর, তেজগাঁও, আদাবরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল…
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও ৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রাখা হয়েছে। অন্যদিকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার বেশ কয়েকজনকে ছাড়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। তিনি বলেন, ‘এই ঘটনায় আজ শুক্রবার পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখন ৪০ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা ৫ জনের। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও…
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও আপত্তি প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা। তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে এই মিছিল ও সভা হয়। এতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান,প্রচার সম্পাদক মুফতি ইমরানুল…
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে ঢাকা সেনানিবাসে তৌকিরের বাসভবনে যায় মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধি দল। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন তৌকিরের শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর, চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের…
গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশন গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়াসহ অন্যান্য ঘটনা উদ্ঘাটনে তথ্য সংগ্রহের পাশাপাশি সুপারিশ পেশ করবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, ‘দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬’ এর সেকশন ৩ এর প্রদত্ত ক্ষমতাবলে, উল্লিখিত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের লক্ষ্যে নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক।…

