এসএসসি পাসের পর সারা দেশের ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী এখন একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায়। তাদের অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ৩০ জুলাই থেকে। বৃহস্পতিবার (২৪ জুলাই) আন্ত: শিক্ষা বোর্ড একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। এতে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর শিডিউল প্রকাশ করা হয়েছে । শিডিউল অনুসারের, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে ৩০ জুলাই, আবেদনের শেষ দিন ১১ আগস্ট। ভর্তি শেষে একাদশের ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ আগস্ট। শুধু পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে ১৩ আগস্ট থেকে ১৪ আগস্ট। শিক্ষার্থীরা…
Author: টাইমস রিপোর্ট
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকার ‘প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সরকারের সমালোচনায় নুরুল হক নুর বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে। যে রাজনৈতিক দলকে তারা জাতে তুলতে চায়, তারা দ্বিতীয় সারির দল। যে চারটা দলকে তারা বড় দল মনে করে, তার মধ্যে এক দলের নিবন্ধনও নেই। আমরা এটা নিয়ে প্রধান উপদেষ্টা মিটিংয়ে বলেছি, প্রতিবাদ করেছি।’ ‘এই বৈষম্যমূলক আচরণ বন্ধ না হলে, সরকার গণঅভ্যুত্থানের প্রকৃত অংশীদারদের ত্যাগের সঠিক মূল্যায়ন…
গ্রেপ্তার করা ব্যক্তির অধিকার সমুন্নত রাখতে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করছে সরকার। কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্যদের তথ্যটি জানানোর বাধ্যবাধকতা রাখা হচ্ছে এতে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিআরপিসি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এতে সভাপতিত্বে করেন। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। আসিফ নজরুল বলেন, ‘এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন, তার যথাযথ আইডেনটিটি থাকতে হবে, নেমপ্লেট থাকতে…
বুলবুলির কোনো সমস্যা নেই। সে সুন্দরী গুণবতী দারুণ একটা মেয়ে। একটু সমস্যা হচ্ছে সে একটু বেশিই বলে। মানে একটু বাড়িয়ে বলে। বুলবুলি যে বাড়িয়ে বলে এটা নিয়ে আসলে খুব একটা খারাপ কিছু বলার অবকাশ নেই। সে আসলে কারো ক্ষতি করতে বাড়িয়ে বলে না। সে সবাইকে ভালোবাসে। এজন্য সবাইকে নিয়ে একটু বাড়িয়ে বলে। এসব করতে গিয়ে যদি একটু সত্যি-মিথ্যার মিশেল দিতে হয়, তাতেও সে মাইন্ড করে না! এমনই এক বুলবুলির চরিত্রে দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তটিনীকে। এই বুলবুলিকে বিয়ের জন্য দেখতে আসে আবীর ও তার পরিবার। বুলবুলির বাবার তো ছেলেকে পছন্দই হয় না। কারণ, মহা কিপটে ছেলে আবীর। নিয়ে…
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় এসেছে ভারতের চার সদস্যের প্রতিনিধিদল। বুধবার রাত দশটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় প্রতিনিধিদলটি পৌঁছে। ঢাকায় বাংলাদেশ হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, তারা দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষ পারদর্শী। তারা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালে কর্মরত। প্রতিনিধি দলের অন্য দুজন নার্স। প্রতিনিধি দলটি বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যাবেন বলে জানা গেছে। বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়ে মঙ্গলবার বাংলাদেশকে চিঠি দিয়েছিল ভারত। একদিন পরই তারা প্রতিনিধি দল পাঠিয়েছে। আহতদের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনের সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য গণমাধ্যমকর্মী নীতিমালা- ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালায় বলা হয়েছে, ভোটকক্ষের ভেতর থেকে গণমাধ্যম অথবা সামাজিক মাধ্যমে ‘সরাসরি সম্প্রচার’ করা যাবে না। তবে ইসি থেকে দেওয়া বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করা যাবে। তবে কোনোক্রমেই গোপন কক্ষের ভেতরের ছবি ধারণ করতে পারবেন না গণমাধ্যমকর্মীরা। বুধবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ নীতিমালা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেন ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক।…
খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের স্কুলছাত্রীকে গণধর্ষণ ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে হিল উইমেন্স ফেডারেশন। পুলিশের কারণে আলামত নষ্টের আশঙ্কার কথা জানায় সংগঠনটি। বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ গণধর্ষন ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসরিন সিরাজ। রূপসী চাকমার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী তানিয়াহ মাহমুদা তিন্নী, গণতান্ত্রিক অধিকার কমিটি সদস্য ফেরদৌস আরা রুমী, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি অমল ত্রিপুরা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের অর্থ সম্পাদক স্কাইয়া ইসলাম ও এডভোকেট ইশরাত জাহান।…
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। মঙ্গলবার (২২ জুলাই) তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন। বিমানবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আহতদের চিকিৎসা ব্যবস্থা দেখতে দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। সরকারের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীও হতাহত পরিবারের পাশে সর্বাত্মকভাবে নিয়োজিত থাকবে বলে তিনি আশ্বাস দেন। বিমানবাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে উদ্ধার, চিকিৎসা সহায়তা ও পরবর্তী সমন্বয় কার্যক্রমে নিয়োজিত রয়েছেন…
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে যুদ্ধ বিমান বিধ্বস্তে অনেকের সঙ্গে মারা গেছে তৃতীয় শ্রেণির ছাত্র জুনায়েত হাসান (১০)। সে তার বড় ভাই ৬ষ্ঠ শ্রেণি শিক্ষার্থী আরবি হাসানের হাত ধরে সকালে ঢুকেছিল স্কুল ক্যাম্পাসের চবুজ চত্বরে। দুপুরে স্কুল থেকে বের হয়েছে জুনায়েতের আগুনে পোড়া শরীর, পরে হাসপাতালে হয়েছে মৃত্যু। বড় ভাই আরবি সামান্য আহত হয়ে চিকিৎসা নিয়ে এখন বাসায়। ছোট ভাইয়ের কবরে মাটি দিয়ে এখন অঝোর ধারায় কাঁদছে আরবি। আরবি-জুনায়েতের বাসা তুরাগের নয়ানগর। তাদের বাবা আসলাম ব্যবসায়ী, মা ঝর্না আক্তার গৃহিনী। দুর্ঘটনার পর স্কুল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে জুনায়েতকে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদরের সন্তান হারিয়ে আসলাম-ঝর্না দম্পত্তি এখন…
শিক্ষাসচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। আন্দোনরত শিক্ষার্থীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেওয়া হলো। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষাসচিবকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বাকি দাবিগুলো বিশ্লেষণে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।’ একই ধরনের বার্তা দিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, ‘মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষাসচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।’ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের…

