রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী বিভাগ, বিভিন্ন জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন জেলা ও বিভাগের নেতাদের সঙ্গে নিয়মিত সাংগঠনিক বৈঠক করছেন। রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে এ বৈঠকও সেই ধারাবাহিকতার অংশ।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাজশাহী বিভাগের সাংগঠনিক কার্যক্রম, দলের বিভিন্ন পর্যায়ের সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।


