গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ারা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের টিয়াগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৬টার দিকে ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা এলাকায় সড়ক পার হচ্ছিলেন আনজুয়ারা। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ধাওয়া দিয়ে মোটরসাইকেলটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad