বোমা আতঙ্কে বিমানের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত

বোমা আতঙ্কে বিমানের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ছবি: বিমানের ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার তথ্যের সূত্রে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।

ঢাকা-কাঠমান্ডু রুটের এ ফ্লাইটে বোমা থাকার তথ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ফ্লাইটটিতে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়েছে।

উড়োজাহাজটিতে বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।

বোমা হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি শুরু করে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, ‘উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এখন বম্ব ডিসপোজাল টিম তল্লাশি চালাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থাও কাজ করছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad