রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর হাজারীবাগ থানার বাড্ডানগর এলাকার একটি বাসা থেকে লাইজু আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগ বাড্ডানগর এলাকার একটি ছয়তলা বাড়ির ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বাসার মালিক ইমরান হোসেন জানান, লাইজুর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজোলার ঝাটিবুনিয়া গ্রামে। বাবার নাম মো. মোস্তফা। তাদের বাসা হাজারীবাগ বাড্ডানগর পানিরট্যাংকি এলাকায়। লাইজু তাদের বাসায় সাত বছর ধরে কাজ করত।

তিনি আরও জানান, শনিবার দুপুরে তারা খাবার খেয়ে যার যার রুমে চলে যান। বিকাল ৫টার দিকে ছোট বোন কোচিং থেকে ফিরে এসে লাইজুকে ডাকতে থাকে। এরপর তার রুমে গিয়ে দেখতে পায়, ফ্যানের সঙ্গে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে লাইজু। পরে চিৎকার দিলে সবাই এসে ঝুলন্ত অবস্থা দেখে থানা পুলিশে খবর দেওয়া হয়। তবে কেন সে এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি তারা।

এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ বলেন, খবর পেয়ে হাজারীবাগের ওই বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, গৃহকর্তা ইমরানের বাড়ি একই এলাকায়। গ্রামেও তাদের বাসায় কাজ করত। লাইজুর বাবার মানসিক সমস্যা। লাইজুর মা গ্রামে অন্যের বাসায় কাজ করেন। কিছুদিন ধরে লাইজু গ্রামের বাড়ি যাওয়ার জন্য বলছিল। তবে তার মা যেতে না করেন। এসব কারণে আত্মহত্যা করতে পারে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad