আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা উপস্থিত ছিলেন।
ঘোষিত তালিকায় ঢাকা-৯ আসনে তাসনিম জারা, ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, পঞ্চগড়-১ মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২ রাসেল আহমেদ, লালমনিরহাট-৩ মো. রকিবুল হাসান, রংপুর-১ মো. আল মামুন জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম-১ আসনে মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনে ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা-৫ আসনে ডা. আ. খ. ম. আসাদুজ্জামান, জয়পুরহাট-১ আসনে গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২ আসনে আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান), নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ আসনে মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪ আসনে মো. আব্দুল হামিদ, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, নাটোর-২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর-৩ আসনে অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মুস্তাফিজের নাম রয়েছে।


