নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ৬ নাগরিক আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ৬ নাগরিক আটক
অনুপ্রবেশকারী ছয় মিয়ানমার নাগরিক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশের সময় মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির চাকমাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ৩৪ বিজিবির বাইশফাঁড়ি বিওপি সদস্যরা সীমান্ত পিলার-৩৬ এর প্রায় ৫০ মিটার ভেতর থেকে অনুপ্রবেশকারী ওই মিয়ানমার নাগরিকদের আটক করে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক ব্যক্তিরা মিয়ানমারের তংচংগ্যা জনগোষ্ঠীর সদস্য এবং সবাই পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, শুকর শিকারের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করেছিলেন।

আটক ছয় নাগরিক হলেন- মংফুতাই তংচংগ্যা (৩০), কালু তংচংগ্যা (২৬), মুচা তংচংগ্যা (৪৫), মংচিউ তংচংগ্যা (৩০), ভেট্টিয়া তংচংগ্যা (২৫) ও ইতুয়াইন তংচংগ্যা (১৭)। তাদের সবার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার তুমব্রুর মেদাই গ্রামে।

আরও পড়ুন

বিজিবি জানায়, রাত ৯টার দিকে আটক ব্যক্তিদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘বাইশফাঁড়ি বিওপি থেকে আটক মিয়ানমারের ছয় নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এর আগে, ২৩ নভেম্বর একই সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছিল বিজিবি। আন্তর্জাতিক পিলার নং ৪২-এর কাছাকাছি দিয়ে তারা নাইক্ষ্যংছড়ির মনজয়পাড়ায় প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad