রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে আগাই কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হাসানুল্লাহ পায়েল, মো. রফিকুল ইসলাম এবং মো. আব্দুর কাদের।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাজারীবাগ থানার সিকদার রিয়েল এস্টেটের ৮ নম্বর গলির একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ভাসমান অবস্থায় রাজধানীর হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় বিক্রি করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


